মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৮

জ্বালানি ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত

জ্বালানি ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জ্বালানি ক্ষেত্রে বাংলাদেশকে শক্তিশালী করতে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত। গত রবিবারই পারাদীপের রিফাইনারিটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক এ এলাহি চৌধুরি।

ত শনিবার দিল্লিতে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক এ এলাহি চৌধুরির বৈঠকে মন্ত্রী জানিয়েছেন যে, ভারতের পারাদীপে মেগা রিফাইনারি প্রকল্প চালু হবার ফলে প্রতিবেশী বাংলাদেশের জ্বালানি বিপণন পরিকাঠামো উন্নয়ন আরও শক্তিশালী হবে।

ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, বাংলাদেশের পেট্রোলিয়াম ক্ষেত্রে, বিশেষ করে উত্তোলন ও রিফাইনারি সম্প্রসারণের মতো ক্ষেত্রে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি অংশগ্রহণ করতে আগ্রহী। এ ব্যাপারে তৌফিক এলাহীর সঙ্গে ভারতীয় মন্ত্রীর আলোচনা হয়েছে।

ইতিমধ্যেই ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির আধিকারিকরা পারষ্পরিক স্বার্থ সম্পন্ন প্রকল্পগুলিতে কি ধরণের সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা করতে বাংলাদেশে গিয়েছিলেন। বাংলাদেশ ভারতকে কয়েকটি ব্লকে ড্রিলিং কাজের জন্য অনুমতি দিয়েছে বলে জানানো হয়েছে। আগামী বর্ষার পরই সেখানে সমীক্ষা ও ড্রিলিংয়ের কাজ শুরু করা হবে।

ভারতীয় মন্ত্রী আরও জানিয়েছেন, বাংলাদেশের সহযোগিতা পেলে সে দেশের মধ্য দিয়ে পাইপ লাইনের মাধ্যমে উত্তর পূর্ব ভারতে পেট্রোলিয়ামজাত পণ্য পাঠানো অনেক সহজ হবে। তবে প্রথমে রেলপথে পেট্রোলিয়াম দ্রব্যাদি পাঠানো হবে। পরে পাইপ লাইন পাতার বিষয়টি খতিয়ে দেখা হবে।

মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আরও জানিয়েছেন যে, আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশকে ডিজেল পাঠানোর বিষয়ে ভারত সম্মত হয়েছে। জানা গেছে, নুমালিগড় থেকে উত্তর বাংলাদেশের পার্বতীপুরে ট্রেনে করে পরীক্ষামূলকভাবে প্রথমে ডিজেল পাঠানো হবে। পরে পাইপ লাইন পাতার কাজ করা হবে। ওড়িশার ধামরা থেকে বাংলাদেশে এলএনজি পাঠানোর জন্য পাইপ লাইন বসানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে বাংলাদেশে পেট্রোলিয়াম পণ্য রপ্তানির জন্য বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরের সঙ্গে ভারতের চেন্নাই ও পারাদীপ বন্দরকে যুক্ত করা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026