মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৪

রাশিয়ার সীমান্তে ব্রিটিশ সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ন্যাটো

রাশিয়ার সীমান্তে ব্রিটিশ সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ন্যাটো

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ব্রাসেলসে অনুষ্ঠিত ন্যাটো দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে বাল্টিক, মধ্যাঞ্চল ও দক্ষিণ ইউরোপে রুশ বাহিনীর সর্বাত্মক হামলা মোকাবেলার জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে।

রাশিয়ার যে কোনো সামরিক আক্রমণ প্রতিহত করার অংশ হিসেবে রুশ সীমান্তবর্তী পূর্ব ইউরোপে ব্রিটিশ সেনা মোতায়েন করার পরিকল্পনা করছে ন্যাটো। পরিকল্পনার অংশ হিসেবে ৫০০-১,০০০ সৈন্যের একেকটি ব্যাটেলিয়ন গঠন করে ইস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া এবং বুলগেরিয়ায় পাঠানো হতে পারে।

একজন ন্যাটো কর্মকর্তা জানিয়েছেন, প্রতিরক্ষার জন্য জরুরি হলো মিত্র দেশগুলোর পারস্পরিক সমঝোতা। তিনি বলেন, রাশিয়াকে বুঝিয়ে দিতে হবে কোনো বাল্টিক দেশ অথবা পোল্যান্ড বা রুমানিয়া যে কোনো দেশকে আক্রমণ করা হলে তা হবে ব্রিটেন বা আমেরিকা বা জার্মানীকে আক্রমণ করার শামিল।

এসব ব্যাটেলিয়নে মূলত আমেরিকান, ব্রিটিশ ও জার্মান সৈন্যদের সমাবেশ ঘটানো হবে। এর মাধ্যমে রাশিয়াকে একটি পরিস্কার বার্তা পাঠানো হবে যে, ইউক্রেন স্টাইলে কোনো ‘হস্তক্ষেপ’ চালানো হলে পশ্চিমা ন্যাটো বাহিনী এর সমুচিত জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।

পর্যায়ক্রমিকভাবে মোতায়েনকৃত সৈন্যবাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল, বোমারু বিমান এবং হেলিকপ্টারসহ ভারী অস্ত্র সজ্জিত থাকবে।

প্রতিরক্ষা পরিকল্পনাকারীরা আশা করছেন, সেনা মোতায়েনের ফলে পূর্ব ইউরোপের দেশগুলো রুশ হাইব্রিড আক্রমণের মুখে নিজেদের আর অরক্ষিত মনে করবে না। ইউক্রেনে রুশ আক্রমণের সাথে সাথে রুশভাষী ইউক্রেনীয়রা হামলা চালিয়ে বিমানবন্দর ও সরকারি ভবন দখল করে নেয়। এর ফলে সরকার দ্রুতই কোণঠাসা হয়ে পড়ে। এ সপ্তাহের মধ্যেই একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন করা হবে বলে ন্যাটো সংশ্লিষ্ঠরা মনে করছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026