শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১১

হাউজিং সমস্যা কমিয়ে আনতে বিশেষ স্কিম চালু করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

হাউজিং সমস্যা কমিয়ে আনতে বিশেষ স্কিম চালু করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডনে অধিক সংখ্যাক জনসংখ্যার বাসস্থানের এলাকা হিসেবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে অভার ক্রাউডেড কাউন্সিল বলা হয়। তাই এবার হাউজিং সমস্যার সমাধানে মেয়র জন বিগসের নেয়া বিভিন্ন উদ্যোগের অংশ হিসাবে নতুন একটি স্কিম চালু হয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

মেয়র জন বিগস সম্প্রতি কেবিনেট মেম্বার ফর স্ট্র্যাটিজিক ডেভেলাপমেন্ট কাউন্সিলার র‌্যাচেল ব্ল্যাক এবং কাউন্সিলের অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সাথে নিয়ে এই প্রজেক্টের উদ্বোধন করেন।

এসময় মোট ২০টি রেজিস্টার্ড প্রোভাইডার তথা হাউজিং এসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। লোকাল অথরিটি গ্র্যান্ট ফান্ড ফর রেজিস্টার্ড প্রোভাইডার নামে চালুকৃত এই স্কিমের অধীনে নিম্ন আয়ের বাসিন্দাদের সামর্থ্যরে মধ্যে থাকবে এমন ঘরবাড়ী নির্মান করা হবে। রাইট টু বাই খাত থেকে প্রাপ্ত অর্থ সরাসরি চলে যাবে এই স্কিমে। আর এসব বাড়ী নির্মানের জন্য কাউন্সিল বিভিন্ন হাউজিং এসোসিয়েশনের সাথে কাজ করবে।

প্রাথমিকভাবে লোকাল অথরিটি গ্র্যান্ট ফান্ড ফর রেজিস্টার্ড প্রোভাইডারম্ব থেকে ৭ মিলিয়ন পাউন্ড হাউজিং এসোসিয়েশনকে দেয়া হয়েছে। এই অর্থ দিয়ে সাধারন বাসিন্দাদের সামথে্যঁর মধ্যে থাকবে এমন ৭০টি ফ্ল্যাট নির্মান করা হবে। পর্যায়ক্রমে তা সম্প্রসারিত করা হবে। যেসব হাউজিং এসোসিয়েশন এই ফান্ডের জন্য আবেদন করবে তাদেরকে কয়েকটি বিষয়ে অভিজ্ঞ হতে হবে।

প্রজেক্টের উদ্বোধন করে মেয়র জন বিগস বলেন, সোশাল হাউজিং খাতে টোরী সরকারের বিনিয়োগের অভাবের কারনে সামর্থ্যরে মধ্যে ঘরবাড়ী নির্মানের জন্য আমাদেরকে ভিন্ন ভিন্ন উপায় খুঁজে বের করতে হচ্ছে। বারার হাউজিং সমস্যার সমাধান তথা সামর্থ্যরে মধ্যে ঘরবাড়ী নির্মানের জন্য আমি আমার প্রতিশ্রুতি মোতাবেক সর্বাত্নক চেষ্ঠা চালিয়ে যাচ্চিছ। শুধু সংখ্যা বাড়ানো আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য দরিদ্র্যদের জন্য বাড়ী বানানো।

কেবিনেট মেম্বার ফর স্ট্র্যাটিজিক ডেভেলাপমেন্ট কাউন্সিলার র‌্যাচেল ব্ল্যাক বলেন, সাধারন বাসিন্দাদের সামর্থ্যের মধ্যে থাকবে এমন একটি উদ্ভাবনী প্রজেক্ট চালু করতে পেরে আমি এবং মেয়র জন বিগস সত্যিই আনন্দিত। টাওয়ার হ্যামলেটসের অন্যতম প্রধান সমস্যা সমাধানে এটা একটি উদ্ভাবনী উদ্যোগ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026