নিউজ ডেস্ক: ইউকে প্রবাসী সিলেট বিভাগের মানুষের অতিপুরনো এবং বৃহৎ সংগঠন গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল। কিন্তু নামে যতোটা বড় মনে হয় কাজে আসলে ততোটা বড় হতে পারছে না গ্রেটার সিলেট কাউন্সিল। সদস্য সংখ্যাও কমে আসছে দিনের পর দিন।
অন্যদিকে ওয়েব সাইটেও নেই উল্লেখযোগ্য আপডেট। যদিও ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির চেয়াপার্সন এবং সেক্রেটারী দাবী করেছেন কমিউনিটি সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে গ্রেটার সিলেট কাউন্সিল। তবে সবগুলো বিষয় ওয়েব সাইটে আপডেট না হওয়াও দুঃখ প্রকাশ করেন তারা। এদিকে আগামী নির্বাচনকে সামনে রেখে চলছে সদস্য সংগ্রহের কাজ।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত গ্রেটার সিলেট কাউন্সিলের নবম ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি নির্বাচিত হয় ২০১৩ সালের ডিসেম্বরে। এনইসির ৩২ জন নির্বাচিত সদস্যের বাইরে ১২টি রিজিয়ন থেকে ১২ সদস্যকে কো-আপ্ট করতে গিয়ে প্রায় ৬ মাস পরে আনুষ্ঠানিকভাবে কাজ শুর“ করে কমিটি। এ কারণে দুই বছর মেয়াদের পরেও ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির অনুমোদন নিয়ে বর্তমান কমিটি সংসদ্য সংগ্রহ করছে।
নির্বাচনকে সামনে রেখে পুরো ফেব্রুয়ারী মাসজুড়ে সদস্যপদ নবায়ন এবং নতুন সদস্য নেয়া হবে। এসব পেইড সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করবেন। গ্রেটার সিলেট কাউন্সিলের ১২রিজিয়ন এবং ৮টি ব্রাঞ্চ রয়েছে। পেইড সদস্যদের ভোটে প্রথম রিজিয়ন এবং ব্রাঞ্চ কমিটি গঠন করা হয়। এরপর রিজিয়ন এবং ব্রাঞ্চের ডেলিগেইটরা ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি নির্বাচনে ভোট দেন।
উল্লেখ্য প্রতিষ্ঠার পর কোন এক সময় গ্রেটার সিলেট কাউন্সিলের পেইড সদস্য সংখ্যা প্রায় ১৭ হাজারের কাছাকাছি ছিলেন। কিন্তু ক্রমান্বয়ে তা কমতে কমতে গিয়ে প্রায় ৩ হাজারের নীচে গিয়ে থামে। গত নির্বাচনে প্রায় আড়াই হাজার পেইড সদস্য ছিলেন। আগামী নির্বাচনকে সামনে রেখে ফেব্রুয়ারী মাস শেষে নবায়ন ও নতুন সদস্য সংখ্যা কতো হয় তার পুর্ন তালিকা প্রকাশ করা হবে।
গ্রেটার সিলেট কাউন্সিলের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির বর্তমান চেয়ারপার্সন নুর“ল ইসলাম মাহবুব এবং সেক্রেটারী সৈয়দ আব্দুল কাইয়ূম কায়সার। তারা জানালেন, গত দুই বছরে তারা বৃটিশ ভিসা অফিস দিল¬ী থেকে ঢাকায় ফিরিয়ে আনার দাবীতে ক্যাম্পেইন, বিমানের সিলেট টু লন্ডন সরাসরি ফ্লাইটের দাবীতে ক্যাম্পেইন, হেলথ ট্রেনিংসহ বিভিন্ন কাজ করেছেন। কিন্তু গ্রেটার সিলেট কাউন্সিলের ওয়েব সাইট বলে ভিন্ন কথা।
ওয়েব সাইটে মাত্র দুটি প্রজেক্টের কথা উল্লেখ রয়েছে। উইমেন্স প্রজেক্ট এবং সাপ্লিমেন্টারী স্কুল ছাড়া অন্য কোনো প্রজেক্টের কথা উলে¬খ নেই ওয়েবসাইটে। এছাড়াও ওয়েব সাইটে ফাইনান্স পেইজে ২০১১ সালের পরে ফাইনান্সিয়াল রিপোর্টের আপডেট নেই। আর মেকিং ডোনেশনে ভিন্ন ঠিকানার সঙ্গে সাবেক চেয়ারপার্সন ও সেক্রেটারীর ব্যক্তিগত টেলিফোন ও ইমেইল রয়েছে।
অন্যদিকে কন্টাক্ট পেইজে বর্তমান অফিস এবং প্রেসিডেন্ট সেক্রেটারীর কন্টাক্ট ডিটেইলস থাকলেও টেলিফোন নাম্বার ভিন্ন। যদিও প্রায় ৩ বছর ধরে টাওয়ার হ্যামলেটসের কমার্শিয়াল স্ট্রীটে অফিস ব্যবহার করছে গ্রেটার সিলেট কাউন্সিল।
ওয়েবসাইট আপডেট না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন চেয়ারপার্সন ও সেক্রেটারী। তারা জানালেন, ফান্ডিংয়ের অভাবে উইমেন্স প্রজেক্ট এবং সাপ্লিম্যান্টারি স্কুল চালু রাখা সম্ভব হয়নি।
অন্যদিকে ওয়েব সাইটে সাবেক চেয়ারপার্সন ও সেক্রেটারীর কন্টাক্ট প্রসঙ্গে তারা বলেন, সাবেক চেয়ারপার্সন এবং সেক্রেটারী লোকাল থাকায় তাদের কন্টাক্ট ডিটেইলস ওয়েব পেইজে রয়ে গেছে। কিন্তু একটি চ্যারিটি অর্গানাইজেশনে এটা কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এদিকে ফাইনান্সিয়াল রিপোর্ট ওয়েব পেইজে আপডেট না থাকলেও যথা নিয়মে তা চ্যারিটি কমিশনে পাঠানো হয় বলেও জানান বর্তমান চেয়ারপার্সন।
আর অফিস প্রসঙ্গে তারা জানান, প্রায় ৩ বছর আগে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে কমার্শিয়াল স্ট্রীটের অফিসের পজিশন পেলেও সব ঝামেলা শেষ করে গত এপ্রিলে আনুষ্ঠানিকভাবে অফিসটি হস্তান্তর করে কাউন্সিল। তাই ওয়েব সাইটে কন্টাক্ট ডিটেইলে এখনো ভিন্ন টেলিফোন নাম্বার উল্লেখ রয়েছে। যতো দ্রত সম্ভব ওয়েব সাইট আপডেট করা হবে বলে আশ্বাস দেন বর্তমান চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব।
সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ শেষে ১২টি রিজিয়ন এবং ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির নির্বাচনের মাধ্যমে গ্রেটার সিলেট কাউন্সিল তার আগের সাংগঠনিক জৌলুশ ফিরে পাবে এমনটাই আশা করছেন সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।