মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২১

বছরে প্রায় ৫৫ লাখ মানুষের মারা যায় বায়ু দূষণের ফলে

বছরে প্রায় ৫৫ লাখ মানুষের মারা যায় বায়ু দূষণের ফলে

দুনিয়া জুড়ে ডেস্ক: দূষণের থাবায় দিনদিনই বাসের অযোগ্য হয়ে পড়ছে এই পৃথিবী। নতুন এক গবেষণায় দেখা গেছে, শুধু বায়ুদূষণের কারণেই প্রতি বছর ৫৫ লাখেরও বেশি মানুষ মারা যাচ্ছেন। আর এই দূষণের কারণে মৃত্যুর হার সবচেয়ে বেশি বাড়ছে চীন ও ভারতে।

গ্লোবাল বার্ডেন অব ডিজিজ প্রজেক্ নতুন এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ওই প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসিতে এক খবর প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বায়ু দূষণের মূল কারণ হলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা, যানবাহন, পোড়ানো কয়লা ও কাঠ থেকে উৎপাদিত ধোয়া।

মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনের হেলথ ইফেক্টস ইনস্টিটিউটের ড্যান গ্রিন বাম বলেছেন, ‘বেইজিং বা দিল্লিতে বায়ুদূষণের অবস্থা এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, যেদিন এ দুই নগরের বাতাসে দূষণের মাত্রা অন্যান্য দিনের চেয়ে বেশি থাকে সেদিন বাতাসে প্রতি ঘনমিটারে সূক্ষ্ম কণার পরিমাণ থাকে ৩০০ মাইক্রোগ্রামেরও বেশি। বাতাসে কোনোমতেই ক্ষুদ্র কণার পরিমাণ ২৫ থেকে ৩৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়।’

ক্ষুদ্র তরল বা কঠিন কণার মধ্যে দিয়ে এই কণা শরীরে ঢুকলে হৃদরোগের ঝুঁকি, স্ট্রোক, শ্বাস-প্রশ্বাস যন্ত্রের ঝুঁকি এমনকি ক্যানসারের ঝুঁকিও বাড়াতে পারে। উন্নত দেশগুলো এই সমস্যা নিয়ে গত কয়েক দশক ধরে কথা বলছেন। উন্নয়নশীল দেশগুলোতে বায়ুদূষণের ফলে মৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে।

ওই সমীক্ষা অনুযায়ী, অপুষ্টি, স্থূলতা, অ্যালকোহল, ওষুধের অপব্যবহার এবং অনিরাপদ যৌন ব্যবস্থার মতো অন্যান্য ঝুঁকির চেয়েও বায়ুদূষণের কারণে মৃত্যুর হার বেশি। গ্লোবাল বার্ডেন অব ডিজিজ প্রজেক্ট উচ্চ রক্তচাপ, ডায়েটগত ঝুঁকি এবং ধূমপানের পর সর্বাধিক মৃত্যুর কারণ বা ঝুঁকির তালিকায় চতুর্থ স্থানে আছে বায়ুদূষণ।

২০১৩ সালের হিসেবে ধরে নতুন গবেষণায় বলা হয়েছে, শুধু চীনেই বায়ুদূষণের কারণে বছরে প্রায় ১৬ লাখ এবং ভারতে ১৩ লাখ মারা পড়েন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026