শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪

থ্রিজি বস চ্যাম্পিয়ান যাওয়াদ উদ্দিন রানার্সআপ সাদিয়া

থ্রিজি বস চ্যাম্পিয়ান যাওয়াদ উদ্দিন রানার্সআপ সাদিয়া

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: চ্যানেল এসের অন্যরকম আয়োজন থ্রিজি বসের সমাপ্তি হয়েছে শনিবার। ইয়ূথ অনট্রোপ্রেনারের খোঁজে ২০১৫ সালের আগস্ট থেকে থ্রিজি বসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

শনিবার ৩ সদস্যের বিচারক টিমের প্রধান কনেরী ওয়ার্ফ গ্রুপের এমডি হাওয়ার্ড ডোবার থ্রিজি বস চ্যাম্পিানের নাম ঘোষণা করেন। থ্রিজি বসের অন্য দুই বিচারক হলেন ডক্টর সানোয়ার চৌধুরী এবং কহিনুর কবির। ফাইনালের আগে এ দুই প্রতিযোগির পক্ষে হ্যারোর এমপি এবং টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস কথা বলেন।

ইয়ূথ অনট্রোপ্রেনারের খোঁজে ১৪ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীর অংশ গ্রহনে অনুষ্ঠিত বছরব্যাপি চলা থ্রিজি বসের চ্যাম্পিয়ান হয়েছেন টাওয়ার হ্যামলেটসের বো এলাকার বাসিন্দা যাওয়াদ উদ্দিন। আর রানার আপ হয়েছেন হ্যারোর মেয়ে সাদিয়া।

থ্রিজি বসে অংশ নিতে ইউকের বিভিন্ন শহর থেকে কয়েকশ আবেদন করেন। কিন্তু বিভিন্ন ধাপ পেরিয়ে মূল পবে আসার সুযোগ পান মাত্র ১২ জন। তাদের নিয়ে শুরু হয় দশ পর্বের থ্রিজি বসের অনুষ্ঠান। প্রজেক্ট তৈরী, ফিজিবিলিটি টেস্ট, এক্সপার্ট ভিউস ইত্যাদি ক্ষেত্রে পারদর্শীতা দেখিয়ে চুড়ান্ত পর্বে উঠে আসেন সাদিা ও যাওয়াদ।

চ্যানেল এসের হেড অব প্রোডাকশন ফারহান মাসুদ খানের প্রয়োজনায় থ্রিজি বস অনুষ্ঠান পরিচালনা করেন টাওয়ার হ্যামলেটসের আরেক ইয়ং অনট্রোপ্রেনার জাহিন আহমদ। থ্রিজি বসের প্রধান পার্টনার ছিল ক্যানেরি ওয়ার্ফ গ্রুপ। সহযোগিতা করেছে সিম্পল কল।

থ্রিজি বস চ্যাম্পিয়ান পুরো সামার হলিডেতে কেনেরিওয়ার্ফে পেইড এপ্রেন্টিসশীপের সুযোগ পাবেন। থ্রিজি বস চ্যাম্পিয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস এবং চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026