শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: রবিবার ১৪ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ৬৮তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড (বাফটা)। লন্ডনের রয়াল অপেরা হাউজে ২০১৫ সালের সেরা অভিনেতা, অভিনেত্রী, পরিচালকসহ অন্যান্যদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরস্কার। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ব্রিটিশ কমেডিয়ান স্টেফেন ফ্রাই।
এবারের ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড (বাফটা) এ যারা বিজয়ী হলেন:
সেরা চলচ্চিত্র: দ্য রেভেন্যান্ট
সেরা ব্রিটিশ চলচ্চিত্র: ব্রকলিন
সেরা অভিনেতা: লিওনার্দো ডিক্যাপ্রিও (দ্য রেভেন্যান্ট),
সেরা অভিনেত্রী: ব্রি লারসন (রুম)
সেরা পার্শ্ব অভিনেতা: মার্ক রাইল্যান্স (ব্রিজ অব স্পাইস)
সেরা পার্শ্ব অভিনেত্রী: কেট উইন্সলেট (স্টিভ জবস)
সেরা পরিচালক: আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু (দ্য রেভেন্যান্ট)
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): দ্য বিগ শর্ট
সেরা চিত্রনাট্য (অরিজিনাল): স্পটলাইট
সেরা অ্যানিমেশন চলচ্চিত্র: ইনসাইড আউট
সেরা ডকুমেন্টরি: অ্যামি
সেরা বিদেশি চেলচ্চিত্র: ওয়াইল্ড টেলস
সেরা সিনেমাটোগ্রাফি: দ্য রেভেন্যান্ট
কস্টিউম ডিজাইন: ম্যাড ম্যাক্স : ফিউরি রোড
সম্পাদনা: ম্যাড ম্যাক্স: ফিউরি রোড
সাজসজ্জা : ম্যাড ম্যাক্স: ফিউরি রোড
সংগীত: দ্য হেটফুল এইট
প্রোডাকশন ডিজাইন: ম্যাড ম্যাক্স : ফিউরি রোড
শব্দগ্রহণ: দ্য রেভেন্যান্ট
ভিজ্যুয়াল এফেক্টস: স্টার ওয়ার্স : দ্য ফোর্স অ্যাওয়াকেন্স
ব্রিটিশ শর্ট অ্যানিমেশন: এডমন্ড
ব্রিটিশ শর্ট ফিল্ম: অপারেটর
নবাগত ব্রিটিশ লেখক, পরিচালক অথবা প্রযোজক: নাজি আবু নওয়ার (লেখক/পরিচালক, থিব), রুপার্ট লয়েড (প্রযোজক, থিব)
উদীয়মান তারকা: জন বোয়েগা