শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪০

তালিকা অনুযায়ী লন্ডনে ১৯টি জিপি সার্জারি বন্ধ হবে ক্রমান্বয়ে

তালিকা অনুযায়ী লন্ডনে ১৯টি জিপি সার্জারি বন্ধ হবে ক্রমান্বয়ে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডন লোকাল মেডিক্যাল কমিটির এক সার্ভে রিপোর্টে বলা হয়েছে, আগামী ৩ বছরের ভেতরে লন্ডনের প্রায় ১শ হাজারের বেশি রোগিকে নতুন জিপি সন্ধান করতে হবে। কারণ এই সময়ের ভেতরে লন্ডনের প্রতি ৫টি জিপি সার্জারির মধ্যে ১টি বন্ধ হয়ে যাবে।

গ্রেটার লন্ডনে প্রায় ১৩শ ৩০টি জিপি সার্জারি রয়েছে। এর মধ্যে ২০১৯ সালের ভেতরে বন্ধের তালিকায় থাকা ১৯টি সার্জারিতে প্রায় ১শ ১৬ হাজার ৪শ রোগি চিকিৎসা নিয়ে থাকেন। আর অনিশ্চিত ভবিষ্যতের তালিকায় থাকা বাকী ১০৯ টি সার্জারিতে প্রায় ৮শ হাজারের বেশি রোগির চিকিৎসা দেয়া হয়। যদিও এ বিষয়ে এনএইচএস কোনো মন্তব্য করেন।

লন্ডন লোকাল মেডিক্যাল কমিটির এক সার্ভে রিপোর্টে রোববার এক রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সালের ভেতরে লন্ডনের ৩ শতাংশ জিপি সার্জারি বন্ধ হবে। আর ১৭ শতাংশ জিপি সার্জারি কবে বন্ধ হচ্ছে তা এখনো নির্ধারণ করা হয়নি। সার্ভে রিপোর্টে বলা হয়েছে, সার্ভেতে অংশ নেয়া ৬শ ৪৪ জিপি সার্জারির মধ্যে ১৯টি সার্জারি বন্ধ হয়ে যাবে ২০১৯ সালের ভেতরে। আর ১০৯টি সার্জারির ভবিষ্যত কি হবে তা এখনো নির্ধারণ হয়নি।

এদিকে গত সপ্তাহে এনএইচএস ইংল্যান্ডের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতী পালন করেন। যে ইস্যু নিয়ে জুনিয়র ডাক্তাররা গত সপ্তাহে কর্মবিরতী পালন করেছেন সেই নতুন কর্মচুক্তি এখন তাদের উপর আরোপ অর্থাৎ ইম্পোজ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থার মধ্যেই আগামী ৪ বছরের ভেতরে সপ্তাহে ৭ দিন জিপি সার্ভিস দেয়ার পরিকল্পনাও করছে সরকার। তা কতোটা ফলপ্রসু হবে এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026