মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১২

প্রায় বিশটি দেশের সমন্বয়ে সর্ববৃহৎ সামরিক অনুশীলন শুরু হচ্ছে সৌদি আরবে

প্রায় বিশটি দেশের সমন্বয়ে সর্ববৃহৎ সামরিক অনুশীলন শুরু হচ্ছে সৌদি আরবে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সর্ববৃহৎ সামরিক অনুশীলনের জন্য বিশটি দেশের সেনা সদস্যরা সৌদি আরবে সমবেত হচ্ছেন। সামরিক ইতিহাসে সর্ববৃহৎ এ অনুশীলনের নাম দেয়া হয়েছে রাআ’দ আল শামাল। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট।

সৌদি আরবের উত্তরে অবস্থিত হাফর আল বাতিন এলাকায় বাদশা খালেদ মিলিটারি সিটিতে এই অনুশীলন হওয়ার কথা রয়েছে। এতে আরব, ইসলামিক ও বন্ধুপ্রতীম ২০টি দেশ অংশ নিচ্ছে।

দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন, সেনেগাল, সুদান, কুয়েত, মালদ্বীপ, মরক্কো, চাদ, তিউনিসিয়া, কমোরোস, জিবুতি, ওমান, কাতার, মালয়েশিয়া, মিশর, মৌরিতানিয়া, মৌরিতিয়াস ও পেনিনসুলা শিল্ড বাহিনী।

এতে বলা হয়, লড়াইয়ের সক্ষমতা বৃদ্ধি, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করাই এ অনুশীলনের উদ্দেশ্য। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল আসিরি এ তথ্য দিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026