মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৬

নিজ দেশে বাজেয়াপ্ত করা হলো নেইমারের সম্পত্তি

নিজ দেশে বাজেয়াপ্ত করা হলো নেইমারের সম্পত্তি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিজ দেশ ব্রাজিলে বাজেয়াপ্ত করা হলো নেইমারের সম্পত্তি। কর ফাঁকির অভিযোগে প্রমোদতরী, প্রাইভেট জেট-সহ প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার।

তবে ব্রাজিলের আয়কর দপ্তর জানিয়েছে, দপ্তাতের দাবিমতো অর্থ দিয়ে দিলে তাকে জেল খাটতে হবে না। সম্পত্তি যেন বাজেয়াপ্ত করা না হয় এ বিষয়ে গত সপ্তাহে সাও পাওলোর আদালতে আবেদন করেন ২৩ বছর বয়সী স্ট্রাইকার নেইমার। কিন্তু তার সে আবেদন খরিজ করে দিয়েছে আদালত। এখন তার সামনে ঝুলছে জেলের খাঁড়া।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে তিন শ’ কোটি টাকা। কর ফাঁকি মামলায় ব্রাজিলের আদালত বার্সেলোনার স্ট্রাইকারের করার মামলা খারিজ করে দেয়ায় তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে সান্তোসে খেলাকালে নেইমার ও তার পরিবার প্রায় ৬৩ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল ফাঁকি দেন বলে গত বছর ধরা পড়ে।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দেড় শ’ কোটি টাকা। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে তার ব্যক্তিগত একটি জেট বিমান রয়েছে। বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে ব্রাজিলে তিনি এই বিমানে করে গিয়েছিলেন। এছাড়া এই জেট বিমানে তিনি বিভিন্ন জায়গায় ঘুরতে যান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026