শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:১৭

গণতন্ত্র মানেই সমান অধিকার নয়

গণতন্ত্র মানেই সমান অধিকার নয়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গণতন্ত্র মানেই সবার সমান অধিকার নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ড. শামসুজ্জোহা স্মারক বক্তৃতা ২০১৬ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিবস হিসেবে এই বক্তৃতার আয়োজন করা হয়।

সায়ন বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। এছাড়া সহউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ বক্তব্য দেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্রের মানে সমান অধিকার হলে কারাগার থাকত না, আইন-কানুন, বিচারালয় থাকত না। তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের নামে অপরাধী আর অপরাধীর দ্বারা ক্ষতিগ্রস্থকে এক পাল্লায় মাপা যায় না। বাংলাদেশের গণতন্ত্রকে জঞ্জালমুক্ত করতে হবে শিরোনামের বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্র নিয়ে সব পর্যায়ে প্রায় প্রতি মুহূর্তেই আলোচনা, তর্ক, গবেষণা, বিচার-বিশ্লেষণ চলছে।

কারণ বাঙালির ভাষার সংগ্রাম, স্বাধিকারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম মূলত গণতান্ত্রিক সংগ্রাম। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাও গণতন্ত্রের জন্য সংগ্রামেরই পরিণতি। স্বাধীন বাংলাদেশেও নির্বাচিত সরকারের স্বৈরাচারী প্রবণতা কিংবা সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধেও গণতন্ত্রের জন্য জাতি বারবার সংগ্রাম করেছে। তাই বাংলাদেশে গণতন্ত্র নিয়ে আলোচনা হবেই।

ঊনসত্তরের গণঅভ্যুত্থানকালে এই দিনে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা প্রক্টরের দায়িত্ব পালনকালে পাকিস্তানের সেনাদের গুলিতে নিহত হন। তিনিই এ দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026