শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪

বিশ হাজার পাউন্ড অর্থদন্ডে দন্ডিত ইন্ডিয়ান রেস্টুরেন্ট ক্লিপার ইন ব্রিকলেন

বিশ হাজার পাউন্ড অর্থদন্ডে দন্ডিত ইন্ডিয়ান রেস্টুরেন্ট ক্লিপার ইন ব্রিকলেন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গত সেপ্টেম্বর মাসে কাউন্সিল অফিসারদের রুটিন পরিদর্শনের সময় ক্লিপার ইন ব্রিকলেন নামের ইন্ডিয়ান রেস্টুরেন্টে ইদুঁরের মারাত্মক উপদ্রব দেখতে পেয়ে সাথে সাথে রেস্টুরেন্ট সাময়িকভাবে ২ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে রেস্টুরেন্টে ইঁদুরের মারাত্মক উপদ্রবের কারণে প্রায় ২০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

ত ৪ ফেব্রুয়ারী টেমস ম্যাজিস্ট্রেট কোর্টে শুনানিতে কোম্পানী এবং একমাত্র পরিচালক দোষ স্বীকার করে নেন। আদালত কোম্পানীকে ২০০০ পাউন্ড করে ৬টি অভিযোগের জন্য ১২ হাজার পাউন্ড জরিমানা এবং মামলার খরচ বাবদ আরো ৮৫৯ পাউন্ড প্রদানের নির্দেশ দেন।

এছাড়া কোম্পানীর একমাত্র ডিরেক্টরকে ব্যক্তিগতভাগে ১০০০ পাউন্ড করে ৬টি অভিযোগের জন্য ৬০০০ পাউন্ড জরিমানা, মামলার খরচ বাবদ আরো ৮৫৯ পাউন্ড ও ভিক্টিম সারচার্জ বাবদ ১২০ পাউন্ড প্রদানের নির্দেশ দেন। সর্বমোট ১৯৮৩৮ পাউন্ড জরিমানা করা হয়।

প্রথমিক পরিদর্শনের সময় অফিসাররা বিভিন্ন হাড়ি-বাসন এবং ট্রের পেছনে ইদুঁরের বিষ্টা দেখতে পান। গোটা রেস্টুরেন্টে ইদুঁরের অবাধ চলাফেরা, ইদুঁরের বিষ্টা লেগে থাকা বাঁধা কপি ইত্যাদি খুঁজে পান অফিসাররা। খাবার দাবার বিক্রির সাথে জড়িত সকলকে টাওয়ার হ্যামলেটস এনভায়রনমেন্ট বিভাগ ফুড হাইজিন বা স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুস্মরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026