মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২০

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার ফাইলে স্বাক্ষর করেন। ফলে পরমাণু বোমা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।

এই নিষেধাজ্ঞা আরোপের ফলে উত্তর কোরিয়ার অর্থের ঘাটতি হবে। এর ফলে উত্তর কোরিয়া অস্ত্র উন্নয়নে অর্থ ব্যয় করতে পারবে না। উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সমঝোতা বৈঠকে বসেছে।

উত্তর কোরিয়া সম্প্রতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। যা দেশটির ওপর আগে থেকেই নিষিদ্ধ ছিল। এছাড়া উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, তাদের ছোড়া একটি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে সফলতার সঙ্গে প্রতিস্থাপিত হয়েছে।

চীনের মতে এই নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। তবে জাতিসংঘের প্রস্তাবে উত্তর কোরিয়া ৫০ মিলিয়ন ইউএস ডলার মানবিক সাহায্য পাবে ও তাদের রেডিও প্রচার কাজে ব্যবহার হবে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026