শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের রচডেলে জালালিয়া মসজিদের ইমাম ক্বারী হাফীজ জালাল উদ্দিনকে গত ১৮ ফেব্রয়ারী রাত আনুমানিক ৯ টার দিকে মসজিদ থেকে বাড়ী যাবার সময় রচডেল সাউথ স্ট্রিট পার্কের অদূরে তাকে মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা দেখতে পান। সাথে সাথে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক পুলিশ এবং এম্বুলেন্স ঘঠনাস্থলে পৌছে তাকে মৃত উদ্বার করে।
এদিকে, ক্বারী হাফিজ জালাল উদ্দিন হত্যার সাথে জড়িত সন্দেহে ৩৫ বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। তার অকাল মৃত্যুতে রচডেল এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা যায়, হাফিজ জালাল উদ্দিন মসজিদে এশার নামাজের পূর্বে তার এক বন্ধুর ঘরেও বেড়াতে যান। জালাল উদ্দিন দীর্ঘদিন রচডেল জালালিয়া মসজিদের মুয়াজ্জিন হিসাবে দায়িত্ব পালন করেন। সদা হাসি খুশি এবং অমায়িক ব্যবহারের জন্য তিনি সবার কাছে অত্যান্ত প্রিয় ছিলেন। তার দেশের বাড়ি বিশ্বনাথ উপজেলার সতপুর গ্রামে। তিনি দীর্ঘ দিন ব্রিটেনে বসবাস করে আসছেন।
স্থানীয় এমপি সায়মন্ড ডানযাক দু:খজনক এঘটনায় সবাইকে শান্ত থাকার আহবান জানিয়েছেন। তিনি বলেন, এটি খুবই দু:খজনক এঘটনায় কমিউনিটির সবাই মর্মাহত। নিহত ইমাম কমিউনিটির খুবই পরিচিত ব্যক্তি ছিলেন। তিনি সমাজের উন্নয়নে খুব গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেছেন। এমপি সায়মন্ড ডানযাক পুলিশি কাজে সহায়তার করতে এলাকার সকল বাসিন্দাদের প্রতি আহবান জানান।