শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৮

এরশাদের নতুন প্রেমিকা আর্শিনা প্রিয়া

এরশাদের নতুন প্রেমিকা আর্শিনা প্রিয়া

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জনপ্রিয় মডেল কোরিয়াগ্রাফার ও সংগীতশিল্পী আর্শিনা প্রিয়ার গানে মুগ্ধ হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মোহাম্মদ এরশাদ। গুলশানে অ্যাড. শাহজাদীর বাসভবনে আয়োজিত এ ঘরোয়া আয়োজনে দলীয় নেতৃবৃন্দ্র ছাড়াও সেলিব্রেটিদের অনেককেই দেখা গেছে। উপস্থিত ছিলেন আঁখি আলমগীর, সংগীতশিল্পী স্বপ্নিল সজিবসহ আরো অনেকেই।

সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষ্যে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি অ্যাড. শাহাজাদী নাহিনার আয়োজনে ভ্যালেন্টাইন বারবিকিউ পার্টিতে অংশ নেন এরশাদ। এ আয়োজনে সংগীত পরিবেশন করেন আর্শিনা প্রিয়া।

বৃহস্পতিবার রাতে আর্শিনা প্রিয়া অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে প্রিয়া বলেন, মূলত ঘরোয়া আয়োজন ছিলো ওটা। যেহেতু এটা ব্যক্তিগত আয়োজন তাই বেশি কিছু বলতে চাইনা। সাবেক প্রেসিডেন্ট আমার গান শুনে প্রশংসা করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, দুই বছর কানাডায় পড়াশোনা শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন প্রিয়া। দেশে ফিরেই প্রথম গানের অ্যালবামের কাজ শেষ করেছেন প্রিয়া। অ্যালবামটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু,পংকজ, আহমেদ হুমায়ন, প্রতীক হাসান ও শান। খুব শিগগিরই অ্যালবামটি প্রকাশিত হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026