সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৮

পৃথক দুটি গাড়িবোমা হামলায় নিহত ৪৬জন সিরিয়ায়

পৃথক দুটি গাড়িবোমা হামলায় নিহত ৪৬জন সিরিয়ায়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক পৃথক দুটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন সিরিয়ায়। রবিবার দেশটির হোমস শহরের এই হামলার ঘটনা ঘটে।

শনিবার হোমসে ইসলামিক স্টেটের বিরুদ্ধে সরকার বাহিনী হামলা চালায়। এর পরই এ হামলার ঘটনা ঘটল।

জানা যায়, হোমসের জাহারা জেলায় দুটি গাড়িযোগে এ হামলায় চালানো হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। তাদের অধিকাংশই বেসামরিক। আহত হয়েছেন আরো অনেকে।

এর আগে, গত মাসে হোমসে বোমা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছিল। ওই সময় ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026