শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪

টাওয়ার হ্যামলেটসে বাজেট কাটের বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের সভা অনুষ্ঠিত

টাওয়ার হ্যামলেটসে বাজেট কাটের বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের সভা অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ:  সবচেয়ে জনবহুল ও গরীব বারা  হিসেবে পরিচিতি রয়েছে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের। এই বারায় আসন্ন বাজেটে গুরুত্বপূর্ণ সেবাখাতে প্রায় ১৭.৮ মিলিয়ন কাটের তীব্র বিরোধিতা করে টাওয়ার হ্যামলেট ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলার গ্রুপ ও ট্রেড ইউনিয়নিস্ট এন্ড সোসালিস্ট কোয়ালিশন।

বারার বিপুল সংখ্যক মূলধারার বিভিন্ন বর্ণ ও গোত্রের কমিউনিটি এক্টিভিস্ট, কাউন্সিলার, কমিউনিটি নেতৃবৃন্ধ উপস্থিত হয়ে জনস্বার্থ বিরোধী বাজেট কাটের তীব্র বিরোধিতা করে মেয়রকে এ জনবিরোধী কাট বন্ধনের জোর দাবী জানান। নো কাট ইন টাওয়ার হ্যামলেট কাউন্সিল শীর্ষক পিপলস বাজেট শীর্ষক এটি দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান মেয়র নিবাচিত হয়ে একের পর এক জনগনের বিভিন্ন সেবা খাতে কর্তনে হাত দিয়েছেন। তিনি এনভায়রনমেন্টাল থিয়স, ইযুথ সাভির্স, চাইল্ড এন্ড মেন্টাল হেলথ সাভির্স, ভলান্টারী সার্ভিস, ইউনিভাসিটি স্টুডেন্ট গ্রান্ট, এল্ডারলী হোমকেয়ার ভাতা কর্তন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাভির্স কাটের মাধ্যমে জনগনকে চরম সংকটের মধ্যে ফেলেছেন।

নেতৃবৃন্দ এসব কাট বন্ধে কমিউনিটি ও সামাজিক সংগঠন গুলোকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহবান জানান। ইন্ডিপেন্ডেন্ট লেবার গ্রুপের কাউন্সিলাররা বলেন, স্থানীয় বাসিন্দাদের তারা কাউন্সিলের ভিতরে বাইরে প্রতিবাদ চালিয়ে যাবেন । সভায় নেতৃবৃন্ধ বারার জনগণকে এসব কাটের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবার আহবান জানান।

গত ১৭ ফেব্রূয়ারী বুধবার পূর্বলন্ডনের স্টীফোর্ড সেন্টারে আয়োজিত এ পিপলস বাজেট মিটিং এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্টেপনী সেন্ট ডানস্টন ওয়ার্ডের কাউন্সিলার মাহবুব আলম । এতে সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়নিস্ট এন্ড সোসালিস্ট কোয়ালিশনের নেত্রী নওমী বায়রন।

বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়নিস্ট এন্ড সোসালিস্ট কোয়ালিশনের চেয়ার হুগো পিয়ারে, ইন্ডিপেন্ডেন্ট গুপের লিডার কাউন্সিলার ওলিউর রহমান, কাউন্সিলার আনসার মোস্তাকিম ,কাউন্সিলার শাহ আলম, কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী, কমিউনিটি এ্যাকটিভিষ্ট গ্লায়ন রবিনস, ডেইভ ফরিরি, পেইট ডিকেনসন, মিশেল র‌্যাক, পওলা মিশেল ক্যাথি ম্যাকটেসনি, স্টীফোর্ড সেন্টারের সেক্রেটারী আহবাব মিয়া কমিউনিটি এ্যাকটিভিষ্ট মোহাম্মদ জামি, রুহুল আমিন, আব্দুল আহাদ সহ আরো অনেকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026