মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২০

গোটা বিশ্বে মৃত্যুদণ্ড নিষিদ্ধের আহবান জানিয়েছেন পোপ ফ্রান্সিস

গোটা বিশ্বে মৃত্যুদণ্ড নিষিদ্ধের আহবান জানিয়েছেন পোপ ফ্রান্সিস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গোটা বিশ্বেই মৃত্যুদণ্ড নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। মৃত্যুদণ্ড বন্ধ করতে আন্তর্জাতিক বিশ্ব একটি সর্বসম্মত সিদ্ধান্ত নিক এটিই তার চাওয়া বলে জানান পোপ।

রোববার ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত লাখো মানুষের সমাবেশে মৃত্যুদণ্ড রদ করার আহ্বান জানিয়ে পোপ বলেন, তুমি কাউকে হত্যা করবে না। মৃত্যুদণ্ডের তীব্র সমালোচনা করে পোপ এদিন বিশ্বের সব ক্যাথলিক রাজনীতিবিদের উদ্দেশে তার বার্তায় চার্চের পবিত্র এ বছরে মৃত্যুদণ্ড স্থগিত রাখার আহ্বান জানান।

২০ নভেম্বর পর্যন্ত চার্চের পবিত্র জুবিলি বছরকে বিশ্বে আরও বেশি সম্প্রীতি ও ক্ষমার মধ্য দিয়ে অর্থবহ করে তোলার আহ্বান জানান তিনি। একইসঙ্গে জেলের পরিবেশ উন্নত করারও আহবান জানিয়ে পোপ বলেন, স্বাধীনতা বঞ্চিত মানুষদের মানবিক মর্যাদাকে শ্রদ্ধা জানাতে তা করা প্রয়োজন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026