অন্যকিছু ডেস্ক: বিমানেও আছে এক ‘ডার্ক সিক্রেট’ বা অন্ধকারময় এক গোপন রহস্য। সেই রহস্যের ফাঁদে পড়ে মানুষের জীবনে নেমে আসতে পারে মৃত্যু। এমনই এক রহস্যের কথা জানিয়েছেন বিমান সংস্থায় চাকরি করা সাবেক এক ব্যক্তি।
তা
র দাবি, তিনি এমন কিছু তথ্য প্রকাশ করেছেন যা তার সাবেক সহকর্মীরাই জানতেন না, আর সাধারণ মানুষ তো দূরের কথা। তিনি হলেন, অ্যালিসন হোপ। অনলাইন মিরর লিখেছে, তিনি একটি লেখায় সতর্কতা উচ্চারণ করেছেন বিমানযাত্রীদের জন্য।
এতে তিনি লিখেছেন, ফ্লাইট চলার সময় যাত্রীদের খাবার সরবরাহ করা হয়। দেয়া হয় কফি বা চা। কিন্তু এসব খাবারের মান নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। বলেছেন, যে কফি সরবরাহ করা হয় তা তৈরি হতে পারে ময়লা পানি দিয়ে। এর কারণে বয়স্ক মানুষ মারা পড়তে পারেন। কফি তৈরিতে যে পানি ব্যবহার করা হয় তা ট্যাংকে সংরক্ষিত থাকে। এই ট্যাংক পরিষ্কার করা খুবই কঠিন একটি কাজ। ফলে তাতে উচ্চমাত্রায় ব্যাকটেরিয়া থাকার ঝুঁকি থাকে।
এক্ষেত্রে তিনি বিমানে যেসব খাবার দেয়া হয় তা যদি যথাযথভাবে ঢাকা থাকে (সিল করা থাকে) তাহলেই তা গ্রহণ করার জন্য যাত্রীদের পরামর্শ দিয়েছেন। তার কথায়, খাবার গ্রহণ করার আগে আরোহীদের উচিত ট্রে টেবিলটি ব্যাকটেরিয়া দূরীকরণ করে এমন কিছু উপাদান দিয়ে মুছে নেয়া।
তিনি লিখেছেন, এই ট্রে টেবিলে ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকতে পারে। এতে অন্য কোনো আরোহী বমি করে থাকতে পারেন। অথবা অন্যরা এর ওপর অন্য কোনো তরল ফেলতে পারেন। এ ছাড়া থাকতে পারে শরীর সংক্রান্ত বিভিন্ন সমস্যা।