শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪৩

১৬ বছরেই দম্পতি: চীনে তোলপাড়

১৬ বছরেই দম্পতি: চীনে তোলপাড়

অন্যকিছু ডেস্ক: চীনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক যুগলের বিয়ের ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। কারণ সদ্য বিবাহিত ওই দম্পতির বয়স মাত্র ১৬ বছর। নানা নিয়মকানুনের বেড়াজালে আবদ্ধ চীনের পারিবারিক জীবনে এ ঘটনা বাল্যবিবাহ নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।

সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়ে। বর-কনে গুয়াংজি প্রদেশের বাসিন্দা। ছবিতে কনেকে কিশোরী মনে হলেও বরকে দেখাচ্ছে শিশুর মতো। পরে ১৬ বছর বয়সী কনে জানায় বরের বয়সও ১৬।

চীনে আইন অনুযায়ী, কনের সর্বনিম্ন বয়স ২০ এবং বরের বয়স ২২ বছর হওয়া বান্ছনীয়। সেদিক থেকে এ বিয়ে সবাইকে বিস্মিত করেছে। অনলাইন এবং মূলধারার গণমাধ্যমগুলোতে বিয়েটি নিয়ে অনেকেই অনেক বিরূপ মন্তব্যও করেছে বলে জানিয়েছে বিবিসি।

তারা বিয়ের জন্য অনেক বেশি ছোট- আনলাইনে এ বিতর্কে একজন মন্তব্য করেন, সত্যি বলতে আমার মনে হয়, ছবির এই শিশু দুইটির বাবা-মা একটু বেশিই তড়িঘড়ি করে ফেলেছেন। তাদের চোখে এখন রঙিন চশমা, তারা জীবনের কি জানে?

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি গণমাধ্যমে ছবিগুলো দেখিয়ে বলা হয়, এ কি সত্যিকারের ভালবাসা? নাকি শুধুই খেলা? ভালবাসা খেলা নয়, বরং ভালবাসা হল পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ হওয়া। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ বিরূপ প্রতিক্রিয়ার মুখে কনে কোসিয়াও অবশ্য পরে স্থানীয় এক পত্রিকাকে বলেছেন, এখন সামাজিকভাবে কেবল তাদের বিয়ের অনুষ্ঠান হয়েছে মাত্র। বিয়ের বয়স হওয়ার পর আইনিভাবে তারা বিয়ে নিবন্ধন করবে।

কনের উক্তি,আমরা পরষ্পরকে এক বছরের বেশি সময় ধরে জানি এবং আমাদের বিয়ে অবশ্যম্ভাবী ছিল। এ কারণেই আমরা বিয়ের অনুষ্ঠার আয়োজনের সিদ্ধান্ত নেই। আমাদের পরিবার আমাদের পূর্ণ সমর্থন দিয়েছে। তারাই অনুষ্ঠানের খরচ জুগিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026