শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১১

সামরিক মহড়ার বিরুদ্ধে মার্কিন ভূখণ্ডে ও দক্ষিণ কোরিয়ায় হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া

সামরিক মহড়ার বিরুদ্ধে মার্কিন ভূখণ্ডে ও দক্ষিণ কোরিয়ায় হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক:  উত্তর কোরিয়ার শক্তিশালী সুপ্রিম কমান্ড অফ দ্যা কোরিয়ান পিপলস আর্মি এক বিবৃতিতে এক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার আসন্ন সামরিক মহড়ায় কোনো রকম সশস্ত্র উস্কানি দেয়া হলে মার্কিন মূল ভূখণ্ডে হামলা করা হবে এবং হাজার গুণ বেশি প্রতিশোধ নেয়া হবে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এর তথ্য মতে, গামী ৭ মার্চ থেকে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে উত্তর কোরিয়ায় আগাম হামলার মহড়া চালাবে বলে খবর প্রচারিত হওয়ার পর এ বিবৃতি দিল পিয়ংইয়ং। ‘কি রিজলভ’ বা ‘ফোল ঈগল’ নামের এ মহড়ায় দক্ষিণ কোরিয়ার ৯০,০০০ এবং আমেরিকার ১৫,০০০ সেনা অংশ নেবে।

উত্তর কোরিয়ার শক্তিশালী সুপ্রিম কমান্ড অফ দ্যা কোরিয়ান পিপলস আর্মি একই বিবৃতিতে আরো বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের হামলার প্রথম লক্ষ্য হবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ব্লু হাউস। মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার বাহিনী হামলা চালাবে বলে সামান্য আভাস পাওয়া গেলে পিয়ংইয়ংয়ের সেনারা আগাম হামলা করবে।

এছাড়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকা ও আমেরিকার মূল ভূখণ্ডে অবস্থিত মার্কিন সাম্রাজ্যবাদের ঘাঁটিগুলোর ওপর দ্বিতীয় পর্যায়ে আঘাত হানা হবে বলে বিবৃতি উল্লেখ করা হয়। ২০০৮ সাল থেকে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া প্রতিবছর বার্ষিক এ মহড়া চালিয়ে আসছে। অবশ্য গত বছর মহড়ায় দুই দেশের যে পরিমাণ সেনা অংশ নিয়েছিল এবার তার চেয়ে চার গুণ বেশি সেনা অংশ নেবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026