শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১০

শফিক মেয়র, কামরান প্রশাসক, আনোয়ারুজ্জামান এমপি হচ্ছেন

শফিক মেয়র, কামরান প্রশাসক, আনোয়ারুজ্জামান এমপি হচ্ছেন

সৈয়দ শাহ সেলিম আহমেদ : শেখ হাসিনার সরকার ধিরে ধীরে সিলেটের গোটা রাজনীতিতে আওয়ামীলীগের একচ্ছত্র আধিপত্য বিস্তারের বিস্তর এক পরিকল্পণা নিয়ে এগুচ্ছেন। একদিকে ইউনিয়ন পরিষদের নির্বাচনের মাধ্যমে গ্রাসরুট লেভেলে আওয়ামীলীগের দলীয় প্রার্থীদের নির্বাচনের মাধ্যমে জয়ী করে নিয়ে গ্রাম পর্যন্ত দলীয় আধিপত্য বিস্তার করতে যাচ্ছেন, অন্যদিকে গোলযোগপূর্ণ বিভিন্ন জেলায় নিজের শক্ত ঘাটি গড়ে তুলছেন- যারা আগামীদিনের রাজনীতি ও জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন।

সিলেটের রাজনীতিতে বয়োবৃদ্ধ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের একচ্ছত্র কর্তত্ব আওয়ামীলীগের রাজনৈতিক অঙ্গনে প্রশ্নাতীত। মুহিতকে সবাই একবাক্যে সম্মান ও শ্রদ্ধা করেন। মুরুব্বী হিসেবে মুহিতের পেছনে সিলেটের আওয়ামীলীগ একাট্রা। মুহিতের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সদ্য জাতিসংঘ থেকে ফিরে আসা সফল কূটনীতিক ডঃ এ কে আব্দুল মোমেন।

শেখ হাসিনার সরকার মোমেনকে এক বছর আগেই সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন অধিকতর বৃহত্তর দায়িত্ব দেয়ার জন্যে। মোমেনের পেছনে সিলেটের আওয়ামীলীগও জড়ো হতে যাচ্ছেন সমানভাবে, সজ্জন, সৎ ও মুরুব্বী আবুল মাল আবদুল মুহিতের ভাবমূর্তি এবং নিজস্ব ক্যারিশম্যাটিক ইমেজকে কাজে লাগিয়ে মোমেনও হয়ে উঠছেন সকলের কাছে গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে আওয়ামীলীগ সভানেত্রী আগামী দিনের সিলেটের রাজনীতিতে দলীয় কোন্দল আর উপদল যাতে মাথা চাড়া দিয়ে না উঠে সেজন্যে নতুন মেরুকরন করতে যাচ্ছেন।

সিলেটের রাজনীতিতে শফিক চৌধুরী যেমন অপরিহার্য, তেমনি বদর উদ্দিন কামরানও। সেই সাথে উদীয়মান রাজনীতিক হিসেবে তরুণ আনোয়ারুজ্জামানও নেত্রীর কৃপা লাভে সক্ষমতার স্বাক্ষর রেখে চলেছেন। ডঃ মোমেনের আগামী দিনের হাতকে শক্তিশালী করার জন্য তরুণ আনোয়ারুজ্জামানের পাশাপাশি অভিজ্ঞ ও পরীক্ষিত শফিক চৌধুরী ও কামরানের সমন্বয়ে গোটা সিলেটকে নতুন করে ঢেলে সাজাতে চান শেখ হাসিনা।

আওয়ামীলীগের কাউন্সিলে মেসবাহ উদ্দিন সিরাজের নাটকীয় কোন বিপর্যয় না ঘটলে সিলেটের মেয়র হিসেবে শফিক চৌধুরী, বদর উদ্দিন কামরান (কেন্দ্রীয় সাংগঠণিক সম্পাদক না হলে) জেলা প্রশাসক, আর বিশ্বনাথ-বালাগঞ্জের আসনে তরুন আনোয়ারুজ্জামানকে নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছে আওয়ামীলীগে। শেখ হাসিনা চাননা ডঃ মোমেনের ক্যারিশম্যাটিক ও চৌকস ইমেজে সিলেটের রাজনীতিতে সামান্যতম দাগ লাগুক। ডঃ মোমেন শুধু সিলেটে নন- আওয়ামীলীগ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অ্যাসেট আর বিশেষ কিছু গুরু দায়িত্ব অর্পন হতে যাচ্ছেন।শেখ হাসিনার সরকারের বিশেষ অ্যাসাইনম্যান্ট নিয়ে শীগ্র মোমেনের অভিষেক হতে যাচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026