বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:২৫

জিসিসি নির্বাচন: আজমতের ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

জিসিসি নির্বাচন: আজমতের ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

 

 

 

 

 

 

 

 

 

গাজীপুর সিটি করপোরশন (জিসিসি) নির্বাচনকে সামনে রেখে আধুনিক নগরী গঠনের ১০ -দফা উন্নয়ণ পরিকল্পনা তুলে ধরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এডভোকেট আজমত উল্লা খান। রোববার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তিনি ইশতেহার ঘোষণা করেন।

নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেন দুর্র্নীতমুক্ত ও জবাবদিহিমূলক স্বচ্ছ সিটি প্রশাসন, ৫ টি আধুনকি মানের আঞ্চলিক অফিস স্থাপন, নগর উন্নয়ণ সমন্বয় কমিটি গঠন করা হবে। অবহেলিত জনগোষ্টির মানোন্নয়ণে অর্থ সহায়তা, কারিগরি ও অন্যান্য প্রশিক্ষণের মাধ্যমে আয় বৃদ্ধিমূলক নানা কর্মসূচি গ্রহণ করা হবে। নগরবাসীর জানমালের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাস, চাঁদাবাজি ও  মাদক নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলার উন্নয়ণ করতে প্রতিটি ওয়ার্ডে সুশীল সমাজের অংশ গ্রহণে আইন- শৃঙ্খলা কমিটি গঠন করা হবে। মহানগরের উন্নয়নে এবং যানজট নিরসনে নতুন নতুন রাস্তা, ব্রীজ, কালভার্ট, লিংক রোড ও বাইপাস সড়ক নির্মাণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ণ, ড্রেনেজ-স্যুয়েরেজ ব্যবস্থা গড়ে তুলে পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করা হবে।

শিক্ষার উন্নয়নের লক্ষ্যে আধুনিক মানের সাধারণ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও গালর্স কলেজ প্রতিষ্ঠাসহ শিক্ষার ব্যাপক উন্নয়ণ, নগরবাসীর সু-চিকিৎসার জন্য প্রতি ওয়ার্ডে কমিউনিটি সেন্টার স্থাপন করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। কবরস্থান ও পার্ক নির্মাণ করা হবে প্রতি ওয়ার্ডে। নগরের  জলাবদ্ধতা দূরীকরণে মাষ্টার প্লান করে নেয়া হবে নানা উদ্যোগ।

গ্যাস, পানি ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ণ, একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ ও প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরি, সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা করে ক্রীড়া, বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা, পরিবেশ রক্ষায় বনায়ন ও সৌন্দর্য বর্ধন কর্মসূচি গ্রহণ, মসজিদ, মন্দির, গীর্জা, কবরস্থান এবং শ্মশানঘাটের উন্নয়নে ধর্মীয় নেতাদের পরামর্শ ও সহযোগিতায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ধর্মীয় ও সমাজকল্যাণসহ ১০ দফায় তিনি ৩৮টি পয়েন্ট তুলে ধরেন।

অনুষ্ঠানে জেলা আওয়ামীল সভাপতি আকম মোজাম্মেল হক, নির্র্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জাহিদ আহসান রাসেল, ডাকসুর সাবেক ভিপি জেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান, ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026