শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউকের ট্রাইডেন্ট নিউক্লিয়ার সিস্টেম রিনিউ পরিকল্পনার প্রতিবাদে শনিবার বিশাল এক র্যালি অনুষ্ঠিত হয়েছে লন্ডনের ট্রাফলগার স্কোয়ারে। এতে আগত বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিরা শান্তির জন্য কাজ তার বিপরীতে যুদ্ধের পরিকল্পনা করা অনৈতিক এবং অকার্যকর বলে মন্তব্য করেন।
আগামী ২০ বছরের ভেতরে ট্রাইডেন্ট রিনিউ বাবদ প্রায় ৩১ বিলিয়ন পাউন্ড ব্যয় করার পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে বাড়তি আরো প্রায় ১০ বিলিয়ন পাউন্ড ব্যয়ে মিসাইল বহনকারী ৪টি সাবমেরিন সংযোগের পরিকল্পানও রয়েছে বলে জানা গেছে। এরই প্রতিবাদে শনিবার অনুষ্ঠিত র্যালিতে নিউক্লিয়ার যুদ্ধ বিরোধী বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার, ফেস্টুন নিয়ে ইউকের বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক হাজার মানুষ অংশ নেন।
এতে যোগ দিয়েছিলেন লেবার লিডার জেরেমি করবিন, স্কটিশ ন্যাশনাল পার্টির লিডার নিকোলা স্টারজোন, গ্রিনপার্টি সাবেক লিডার ক্যারোলাইন লুকাস, অভিনেত্রী ভানেসা রেডগ্রেইভসহ সমাজের বিশিষ্ট ব্যাক্তিরা।