শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪

প্রথম বাঙালি অ্যাপস লিগ্যাল ট্যাক্সি এর যাত্রা শুরু লন্ডনে

প্রথম বাঙালি অ্যাপস লিগ্যাল ট্যাক্সি এর যাত্রা শুরু লন্ডনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক:  সুদূর প্রবাসে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে মানুষের জীবন জীবিকা এখন প্রযুক্তি নির্ভর। দ্রুততম সময়ে দ্রুততম উত্তম এবং নির্ভরযোগ্য আর সেই সাথে সহজেই যে সেবা এখন মানুষের দোরগোড়ায় পরিচিত সেটা হচ্ছে উবার অ্যাপস। উবারের সাথে তালমিলিয়ে বাঙালী মিনিক্যাব ড্রাইভার অপারেটর ক্যানারিওয়ার্ফ নিয়ে এসেছে লিগ্যাল ট্যাক্সিস।

ন্ডন বাংলা টিভির প্রেজেন্টার আলাউর রহমান খান শাহীনের পরিচালনায় এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ও মিনিক্যাব ড্রাইভার এসোসিয়েশনের নেতৃবৃন্দ। ইতোমধ্যেই এই এপস নিয়ে ক্যানারি ওয়ার্ফ ট্যাক্সিস কার্যক্রমের মাধ্যমে প্যাসেঞ্জারদের সেবা দিয়ে যাচ্ছে। শীগ্রই এই অ্যাপসের আনুষ্ঠানিক লঞ্চিং মেইন ষ্ট্রীম ক্যাম্পেইনরদের সহযোগিতায় হতে যাচ্ছে। এই লক্ষে এই এপসের পরিচিতি মূলক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় ওয়াটার লিলি হলে।

অনুষ্ঠানে এপস প্রতিষ্ঠার সূচনা, অপেরেটিং, ইনস্টলেশন এবং কেন এর প্রয়োজনীয়তা, সুবিধা ও সহজলভ্যতা ইত্যাদি নিয়ে বিস্তারিত বক্তব্য ও ডেমো উপস্থাপন করেন এর প্রতিষ্ঠাতা কর্ণধার আখতার হোসেন কয়সর। এ সময় তিনি উপস্থিত দর্শক, আমন্ত্রিত অতিথি ও মিনিক্যাব ড্রাইভারদের বিভিন্ন প্রশ্নের সাবলীল জবাবও দেন। সভা শেষে লিগ্যাল ট্যাক্সিস অ্যাপস এর পক্ষ থেকে সকলকে ডিনারে আপ্যায়িত করা হয়। কেউ যদি এই এপস নিয়ে বিস্তারিত জানতে, বিজনেস কিংবা নতুন ইনভেস্টম্যান্টের জন্য কয়সরের সাথে যোগাযোগ করারও আহবান জানানো হয়।

ব্রিটেনের খোদ লন্ডন সিটিতে ১০,০০০ হাজারের উপরে মিনিক্যাব ড্রাইভার্স কর্মরত। সারা ব্রিটেনে এর সংখ্যা ৯০,০০০ হাজার ছাড়িয়ে যাবে সন্দেহ নাই। মিনিক্যাব ড্রাইভার্সরা এখন বিশ্বব্যাপী পরিচিত অ্যাপস উবার ব্যবহার করে থাকেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026