শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে একটি শিশুর কাটা মাথা হাতে নিয়ে বোরকা পরা এক নারীকে পায়চারী করতে দেখা যায়। রাশিয়ার মস্কোর ইউকভ-২ মেট্রো স্টেশনে পাশে লোকজন এই ঘটনা প্রত্যক্ষ করেন।
সি
সিটিভির ফুটেজে দেখা তথ্যে এবং প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য মতে, শিশুর কাটা মাথা হাতে উন্মাদের মতো ওই নারীকে পায়চারী করতে দেখা যায়। কাটা মাথাটি উঁচিতে ওই নারী বলে যাচ্ছিলেন, আল্লাহু আকবর। দেখে মনে হচ্ছিল, কোনো কিছু জয় করে উল্লাস করছেন ওই নারী!
ঘটনার অস্বাভাবিকতায় সঙ্গে সঙ্গে ওই নারীর আশেপাশে যায়নি কেউ। প্রায় এক ঘণ্টা পরে পুলিশ এসে ওই নারীকে আটক করে। পরে ওই নারী নিজেই তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে শিশুটির দুটি হাতসহ কিছু অংশ বের করে দেন। পরে পুলিশ জানতে পারে ৩২ বছর বয়সী উজবেকিস্তানের নাগরিক এই নারী শিশুটির পরিচারিকা। শিশুটিকে হত্যার পর পরিচারিকা ঘরে আগুন লাগিয়ে পালিয়ে এসেছেন। পরে তাঁর কথামতো মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা নারোদনয়ি ওপোলশেনি স্ট্রিটের একটি বাড়ি থেকে শিশুটির শরীরের বাকি অংশ উদ্ধার করে। ওই মেয়ে শিশুটির বয়স ৩ থেকে ৪ বছর বলে জানিয়েছে পুলিশ।
সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বরাতে ডেইলি মেইল জানায়, দিনটা একেবারেই অন্য রকম। সকালে যারা এই মেট্রোস্টেশনে ছিলেন তাঁরা নিশ্চয়ই ভুলতে পারবেন না এই ঘটনা। নারীর হাতের কাটা মাথা দিয়ে তখনও রক্ত গড়াচ্ছিল। মনে হচ্ছিল কিছুক্ষণ আগেই ওই মাথা কেটে আনা হয়েছে।
মস্কো পুলিশ জানায়, হত্যাকারী এই নারী মানসিকভাবে সুস্থ কিনা তা পরীক্ষার জন্য মনোরোগ কেন্দ্রে পাঠানো হয়েছে। এই নারী যে কাজ করেছেন, সে সম্পর্কে তিনি সচেতন কি না বা তার কোন মানসিক সমস্যা আছে কিনা তা নিশ্চিত হওয়ার পর মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।