শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২

ইউরোপের মধ্যে উচু টাওয়ার নিমার্ণ হচ্ছে ক্যানারি ওয়ার্ফের কাছে

ইউরোপের মধ্যে উচু টাওয়ার নিমার্ণ হচ্ছে ক্যানারি ওয়ার্ফের কাছে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাঙালি পাড়ায় ক্যানারি ওয়ার্ফের অবস্থান হলেও টাওয়ার হ্যামলেটস ছাড়াও দুনিয়াজুড়ে রযেছে তার আলাদা মর্যাদা। আর এবার ক্যানারি ওয়ার্ফের পাশেই সব চাইতে দীর্ঘ এবং উচু রেসিডেন্সিয়াল টাওয়ার নির্মাণের অনুমোদন দিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

অবশ্য ডকল্যান্ডস প্ল্যানিং ফোরাম এই টাওয়ারের বিরোধীতা করেছিলো তারপরেও এই বিরোধীতা ধোপে টিকেনি। তাদের মতে, এখানে দুটি মাত্র লিংক লন্ডনের সিটির সাথে যোগাযোগ, স্কুল, সার্জারি, ওয়াটার, সোয়ারেজ ইত্যাদি ইনফ্রাস্টাকচার ডেভেলপ না করে এরকম বসতিপূর্ণ স্থাপনা করা ঠিক হবে না। ২০০৯ সালে একই স্থানের সন্নিকটে কলম্বিয়া টাওয়ার এই অনুমোদন পেতে ব্যর্থ হলেও চায়নিজ ইনভেস্টর গ্রুপ গ্রিন ল্যান্ড গ্রুপ এই অনুমোদন লাভ করে।

যদিও চায়নিজ ইনভেস্টর গ্রুপ বলছে ডকল্যান্ডসের হ্যারিটেজ রক্ষা করেই তারা টাওয়ার নির্মাণ করবে। আরো যুক্তি দিয়ে ইনভেস্টর কোম্পানী বলছে, ক্যানারি ওয়ার্ফের কানাডা স্কোয়ারের কাছেই এই ৬৭ তলা বিশিষ্ট টাওয়ার বানানো হবে। এতে থাকছে ৮৯০টি এপার্টম্যান্ট- যার মধ্যে ৭৬৫টি লাক্সারি আর ৯৫টি ইন্টারমিডিয়েট প্রাইস ফ্ল্যাট হবে। নামকরণ করা হয়েছে হার্টসমেয়ার হাউস। যা বাইরে থেকে দেখতে খুবই আকর্ষণীয় হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026