শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২

গণজাগরণ মঞ্চের কর্মীদের গোপনে অনুসরণ করে ছবি ও ভিডিও করায় ১জন আটক লন্ডনে

গণজাগরণ মঞ্চের কর্মীদের গোপনে অনুসরণ করে ছবি ও ভিডিও করায় ১জন আটক লন্ডনে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডনে মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে এক পরিকল্পনা সভা চলাকালে গণজাগরণ মঞ্চের কর্মীদের গোপনে অনুসরণ করে ছবি এবং ভিডিও করার সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে লন্ডনের বো রোড ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। তবে এ সময় পালিয়ে গেছেন আটক ওই ব্যক্তির অপর এক সহযোগী।

এ সময় মঞ্চের কর্মীরা তাদের অনুমতি ছাড়া ছবি তোলা ও ভিডিও করার কারণ জানতে চাইলে অনুসরণকারীর একজন কামরুল হাসানকে আকস্মিকভাবে ধাক্কা দিয়ে সটকে পড়েন। তাৎক্ষণিকভাবে মঞ্চের কর্মীরা অনুসরণকারী অপরজনকে আটক করে ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষকে জানান। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই ব্যক্তি গোপনে গণজাগরণ মঞ্চের কর্মীদের ছবি তোলা ও ভিডিও করার বিষয়টি স্বীকার করেছেন।

এ ব্যাপারে টাওয়ার হ্যামলেটস পুলিশ স্টেশনে যোগাযোগ করা হলে বিষয়টি তদন্তাধীন উল্লেখ করে কেউ কোনো মন্তব্য করেননি। সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চের কর্মী সাইফুল ইসলাম মিঠু, নাহিদ জামান, ব্যারিস্টার নিঝুম মজুমদার, এন এইচ চৌধুরী পিউ, মইন আরেফিন প্রমুখ।

লন্ডন গণজাগরণ মঞ্চ সূত্রে জানা যায়, সভা চলাকালে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি রেস্টুরেন্টে ঢুকে সভার পাশে অবস্থান নেন। কিছুক্ষণ পর দু’জনে গোপনে মঞ্চের কর্মীদের ছবি তুলতে এবং ভিডিও করতে থাকেন। যা গণজাগরণ মঞ্চ লন্ডন কর্মী কামরুল হাসান দেখতে পেয়ে প্রতিবাদ জানান।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে মঞ্চের কর্মী বাপ্পী চৌধুরী বলেন, লন্ডনের মত জায়গায় মৌলবাদীরা মঞ্চের কর্মীদের ভয় না পেয়ে বরং অনুসরণ করেছে, গোপনে ছবি তুলেছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগের। লন্ডন গণজাগরণ মঞ্চের মুখপাত্র অজন্তা দেব রায় অনুসরণকারী ওই দুইজনকে কাপুরুষ উল্লেখ করে মেট্রোপলিটন পুলিশের কাছে এ ঘটনার তদন্ত দাবি করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026