শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জাতীয় পতাকার পরিবর্তন হবে কি না এর উপর গণভোট হচ্ছে নিউজিল্যান্ডে। ওয়েলিংটনে আজ ভোট গ্রহণ শুরু হয়েছে । নতুন প্রজন্মের জন্য এই ভোট প্রক্রিয়াকে প্রধানমন্ত্রী জন কি একটি বড় সুযোগ বলে মনে করছেন ।
জাতীয় পতাকা থেকে (বৃটিশ জ্যাক) চিহ্নটি মুছে ফেলার জন্য মূলত এই গণভোটের আয়োজন। প্রধানমন্ত্রী জন কি নিজেই জাতীয় পতাকার পরিবর্তনের একজন গুরুত্বপূর্ণ উদ্যোক্তা।
সাউথ প্যাসিফিকের ৪৫ লাখ মানুষের জন্য এরই মধ্যে ৩০ লাখ ব্যালট পেপার বিতরণ করা হয়ে গেছে । ২৪শে মার্চের মধ্যে ভোট গ্রহণ শেষ হবে। পুরো নির্বাচনটি হবে মতামত দেবার মতো ব্যবস্থা। এতে ভোটাররা ডাক বিভাগের মাধ্যমে তাদের রায় জানাবেন।
গণভোট তত্ত্বাবধানকারী প্রধান জন বুরো বলেন, নিউজিল্যান্ডের অধিবাসীদের ইচ্ছার প্রতিফলন তাদের ভবিষ্যত নির্ধারন করবে । তিনি আরো বলেন, ভোটের ফল যা-ই হোক না কেন কিউই’রা অর্থাৎ নিউজিল্যান্ডের জনগণ এই ঐতিহাসিক ভোটে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেবে এবং তাদের রায় অনুযায়ী জাতীয় পতাকার ধরণ নির্ধারিত হবে।
তিনি বলেন, পতাকার এই পরিবর্তন শুধু দৃশ্যমাণ পরিবর্তন নয়, এটা জনগণের স্বাতন্ত্র ও আধুনিকতার প্রতীক । এই ভোট দেবার প্রক্রিয়াকে তিনি নিউজিল্যান্ডের অধিবাসীদের জন্য একটি সৌভাগ্য বলে মনে করেন । রেডিও নিউজিল্যান্ডকে এক সাক্ষাৎকারে তিনি বলেন যে, যদি জনগণ ভোট না দেয় তাহলে দেশটি প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আর পতাকা পরিবর্তনের কোন সুযোগ থাকবে না ।
যদিও তিনি বলছেন যে, তার জীবদ্দশায় এই ধরনের কিছু হবার কোন সুযোগ নেই। ব্যালট পেপারের যেখানে পতাকাটি শোভিত আছে তাতে দেখা যাচ্ছে যে, পতাকার উপরের একদম বামপাশের এক প্রান্তে গাঢ় নীল রঙের বৃটিশ ইউনিয়ন জ্যাকের চিহ্ন এবং লাল চারটি তারকা প্রতিনিধিত্ব করছে দক্ষিণ গোলার্ধের ছায়াপথের উজ্জ্বল অংশকে।
অন্য দিকে প্রস্তাবিত পতাকাটির নকশাটি হলো নীল কালো ব্যাকগ্রাউন্ডের ওপরে একটি রূপালী ফার্ণ ও চারটি তারকা। পতাকা পরিবর্তনের বিষয়ে এই সপ্তাহের একটি জরিপে দেখা গেছে যে, প্রায় ২৬ শতাংশ মানুষ নতুন পতাকার প্রতি এবং ৬৩ শতাংশ পুরনো পতাকার পক্ষে মত দিয়েছে।