শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১

নবজাতক হলেও শিশুটির বয়স ১৩ বছর

নবজাতক হলেও শিশুটির বয়স ১৩ বছর

বিস্ময়কর ডেস্ক: গত বুধবার পৃথিবীর মুখ দেখলেও এই শিশুটির ভ্রূণের বয়স আসলে ১৩ বছর। এক যুগ আগে চীনা দম্পতির টেস্টিউব ভ্রূণ হিমায়িত করে রাখার পর গত বছরের মে মাসে স্ত্রীর গর্ভে স্থাপন করা হয়। আর এতেই সাড়ে তিন কেজি ওজনের ফুটফুটে এক ছেলের মা হয়েছেন ওই নারী।

চীনে এটিই সবচেয়ে বেশি সময় ধরে ভ্রূণ হিমায়িত করার ঘটনা। চিকিৎসা বিজ্ঞানে একে যুগান্তকারী ঘটনা হিসেবে বর্ণনা করা হচ্ছে।

২০০৩ সালে যখন টেস্টিউবে ভ্রূণটি তৈরি করা হয়েছিল তখন ওই চীনা নারী পলিসিস্টিক ওভারি সিনড্রোমে ভুগছিলেন। ফ্যালোপিয়ান টিউবেও সমস্যা ছিল তার। সুস্থ হয়ে দ্বিতীয় সন্তান নেয়ার সরকারি অনুমতি পাওয়ার পর ফের মা হলেন তিনি।

চিকিৎসা বিজ্ঞানীরা আশা করছেন, সাময়িক শারীরিক জটিলতার কারণে যেসব নারী সন্তান নিতে পারছেন না তাদের জন্য সুখবর নিয়ে আসতে পারে এই পদ্ধতি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026