শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪

ধর্ষণের অভিযোগে বাঙালী পাড়ার স্টেপনিতে একজনকে খুঁজছে পুলিশ

ধর্ষণের অভিযোগে বাঙালী পাড়ার স্টেপনিতে একজনকে খুঁজছে পুলিশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্যপক বাঙ্গালীদের বসবাসের এলাকা হিসেবে পরিচিত পূর্ব লন্ডনের স্টেপনি এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ২০ বছর বয়সী এশিয়ান এক পুরুষকে খুঁজছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার সময় ওই পুরুষের মাথায় লাল রঙের নাইক ক্যাপ ছিল। শরীরে সাদা টি শার্টের উপরে কালো জ্যাকেট এবং ব্লু জিন্সের সঙ্গে কালো নাইক এয়ারফোর্স ট্রেইনার ছিল। উপরে উল্লেখিত সময়ে ওই এলাকায় এ ধরনের কাউকে দেখে থাকলে পুলিশকে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

মেট পুলিশ জানিয়েছে, গত ২৬শে ফেব্রুয়ারী বিকেলে আনুমানিক সাড়ে ৩টার দিকে ই-ওয়ানের ড্যামিয়েন স্ট্রীটে (Damien St) ওই কিশোরীকে ধর্ষণ করে এশিয়ান এক পুরুষ। এরপর থেকে তাকে খুঁজছে পুলিশ। এ ঘটনার পর থেকে কিশোরী পুলিশের বিশেষ তত্ত্বাবধানে রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026