শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩৮

খোজ মিলেছে সত্যিকারের আদু ভাইয়ের: ৪৭তম বারের জন্য পরীক্ষা দিতে তৈরি

খোজ মিলেছে সত্যিকারের আদু ভাইয়ের: ৪৭তম বারের জন্য পরীক্ষা দিতে তৈরি

অন্যকিছু ডেস্ক: কথায় বলে, একবার না পারিলে দেখো শতবার। ম্যাট্রিকুলেশন পাস করতে শতবার না হলেও শিবচরণ যাদব নামের এই আদু ভাইয়ের চেষ্টা নেহাত কম নয়। এবার নিয়ে ৪৭ বার হবে। ১৯৬৮ সালে এই চেষ্টার শুরু, এখনো তা চলছে। তবে সাফল্য অধরাই। আশায় আছেন, শিগগিরই সাফল্য আসবে। আর সফল হলেই নিজের পণ অনুযায়ী বিয়ের পিঁড়িতে বসবেন ৭৭ বছর বয়সী অবিবাহিত এই মানুষটি।

ভারতের রাজস্থানের খোহাড়ি গ্রামের যাদবের এই অধ্যবসায়ের গল্প তুলে ধরেছে টাইমস অব ইন্ডিয়া। তাদের প্রতিবেদনে জানানো হয়, দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৪৭তম বারের মতো অংশ নিতে যাচ্ছেন যাদব। ১০ মার্চ এই পরীক্ষা শুরু হবে। শিবচরণ যাদব পণ করেছিলেন, ম্যাট্রিক পাস না করে তিনি বিয়ে করবেন না। কিন্তু রাজস্থানের বেরসিক বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের কারণে এখন পর্যন্ত বিয়েটাই করা হলো না তাঁর। পাস না করে বিয়ে করলে যে পণ ভঙ্গ হবে! তবে এবার পাস করার পর বিয়ের কাজটা সেরে ফেলবেন জানিয়ে তিনি বলেন, ‘পাত্রী ঠিক পেয়ে যাব।’

যাদব বলেন, প্রতিবারই এমন হয়—আমি কিছু বিষয়ে পাস করি, অন্য বিষয়গুলোতে ফেল। যেমন ধরেন, আমি হয়তো গণিত ও বিজ্ঞানে ভালো নম্বর পেলাম, কিন্তু হিন্দি আর ইংরেজিতে ফেল করে বসলাম।

এখন থেকে ২১ বছর আগে ১৯৯৫ সালে তাঁর পাস করে ফেলার অবস্থা তৈরি হয়েছিল। বাধা হয়ে দাঁড়ায় গণিত। সেবার তিনি গণিত বাদে সব বিষয়ে পাস করেছিলেন। গত বছর তিনি মাত্র একটি বিষয়ে পাস করেন—সামাজিক বিজ্ঞানে। গত বছরের আগের বছর তিনি অবশ্য সবগুলো বিষয়ে ফেল করেছিলেন। তবে এবার পাসের ব্যাপারে আশা প্রকাশ করে বলেন, এবার আমি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের কাছে পড়াশোনা করেছি।

দরিদ্র পরিবারের সন্তান যাদব। দুই মাস বয়সে তিনি মাকে হারান। ১০ বছর বয়সে বাবাকেও হারান। এর পর থেকে চাচাদের পরিবার যাদবকে লালন-পালন করে। জীবন কীভাবে কাটে?

জানতে চাইলে যাদব বলেন, ‘বয়স্ক ভাতার অর্থ ও বাড়ির পাশের মন্দিরের প্রসাদ খেয়ে চলে যায় তাঁর।’ জানালেন, গ্রামের অনেকে তাঁর এই ফেল করা নিয়ে হাসাহাসি করেন, আবার অনেকে পড়াশোনার জন্য বই-কলম উপহার দেন। রামকেশ মীনা নামের এক প্রতিবেশী জানালেন, ‘পরীক্ষার আগে অন্য শিক্ষার্থীদের মতো তিনিও মন্দিরে যান, প্রার্থনা করেন।’ এবার তিনি পাস করবেন বলে আশা এই প্রতিবেশীর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026