শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৪

২৪ ঘন্টার মধ্যে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেয়ার হুমকি

২৪ ঘন্টার মধ্যে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেয়ার হুমকি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দর ২৪ ঘন্টার মধ্যে উড়িয়ে দেয়া হবে। ইমেইলে এমন হুমকি পেয়ে কলকাতার এনএসসি বোস আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এ খবর দিয়েছে ভারতের জি নিউজ। হুমকি পাওয়ার বিষয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছে।

খবরে বলা হয়েছে, বিমানবন্দর ব্যবস্থাপকের ইমেইল ঠিকানায় রবিবার সকালে একটি বার্তা পাঠানো হয়। সেখানেই ওই হুমকি দেয়া হয়। দাবি করা হচ্ছে, ইমেইলটি জার্মানি থেকে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সাইবার অপরাধ টিম ওই ইমেইলের বিষয়বস্তুর সত্যতা যাচাই করছে। পাশাপাশি, নিরাপত্তা সংস্থাগুলো বিমানবন্দরের আশেপাশে ও ভেতরে উপস্থিতি ও নজরদারি জোরদার করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের লাগেজ ও গাড়ি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হচ্ছে। তল্লাশি চালানো হচ্ছে বিমানবন্দরের বিভিন্ন অংশে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026