শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪

বাংলাদেশী সেন্টারে মরামারির ঘটনায় লীডসে ৩৪ জনকে অভিযুক্ত করেছে পুলিশ

বাংলাদেশী সেন্টারে মরামারির ঘটনায় লীডসে ৩৪ জনকে অভিযুক্ত করেছে পুলিশ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গত বছর ৩১শে মে লীডসের হেয়ারহিলসের রাউন্ডওয়ে রোড়ে অবস্থিত বাংলাদেশী কামউনিটি সেন্টারের নির্বাচনকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা করেছ পুলিশ। গত ৫ মার্চ শুক্রবার ইয়র্কশায়ার পুলিশের পক্ষে একথা জানানো হয়। অভিযুক্ত সকলেই বাংলাদেশি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সংঘাতে জড়ানো, বিশৃৃখলা সৃষ্টি, অস্ত্র রাখাসহ মোট ৫৬টি অপরাধের দায়ে ৩৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। আগামী ৬ ও ৮ এপ্রিল লীডস ম্যাজিস্ট্রেট কোর্টে অভিযোগগুলো উত্থাপনের কথা রয়েছে। লীডস পুলিশের অপরাধ বিষয়ক প্রধান সুপারেনটেন্ট প্যাট টুইগস বলেন, সমন্বিত ও দীর্ঘ তদন্তের পর আমরা ৩৪ জনের বিরুদ্ধে মোট ৫৬টি অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, লীডসের ওই হাঙ্গামার ঘটনায় তারা প্রাথমিকভাবে ৫২জনকে গ্রেফতার করে। তার মধ্যে ১৬ জনকে মুক্তি দেয়া হয়। এছাড়া একজনকে সতর্ক করা হয়েছে এবং অপর একজনকে শাস্তি হিসেবে কমিউনিটি কাজে নিযোগ করা হয়েছে। পুলিশ আরো জানায়, ১৭ বছর বয়সী এক তরুণ ও ৩২ জনের বিরুদ্ধে বিশৃখলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে ১৬ জনকে অস্ত্র বহনের দায়ে অভিযুক্ত করা হয়েছে এবং অন্যকে আক্রমণের দায়ে চারজনকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া সাক্ষীকে ভয় দেখানোর দায়ে অপর একজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

লীডসের বাংলাদেশী কমিউনিটি সেন্টারের সাধারণ সভা ও নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এটি ছিল বাঙালী কমিউনিটির সংগঠন গুলির অন্যতম ব্যাপক সংঘর্ষের ঘটনা। এতে পুলিশসহ বেশ কয়েকজন কমিউনিটি নেতৃবৃন্দ আহত হন। ওই সহিংসতা চলাকালে ছুরি, দাসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সহিংসতায় মাথা কেটে একজন আহত হন এবং কমিউনিটি সেন্টারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026