বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৫

কক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্ত পাইলট নিহত: নিখোঁজ দুই

কক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্ত পাইলট নিহত: নিখোঁজ দুই

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কক্সবাজারের পোনাবাহী একটি বেসরকারি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে নাজিরাটেক সমুদ্র পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাইলটের নাম ক্যাপ্টেন গোফরে (৪৮)। আহত অপর কোপাইলটের নাম পেট্রো ভিবেন (৪৫)।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, কার্গো বিমানটিতে পাইলট, কো-পাইলট এবং দুজন ইঞ্জিনিয়ার ছিলো। এর মধ্যে একজন নিহত ও কো-পাইলটকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। অপর দুজন নিখোঁজ রয়েছেন।

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুল মজিত জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। এসময় দায়িত্বরত চিকিৎসক পাইলটকে মৃত ঘোষণা করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026