শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৩

সৌদি আরবে বৈধ হওয়ার সময় বাড়ল

সৌদি আরবে বৈধ হওয়ার সময় বাড়ল

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের  বৈধ হওয়ার সুযোগ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের অনরোধের প্রেক্ষিতে সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ সাধারণ ক্ষমার আওতায় বৈধ হওয়ার এই সুযোগ বাড়িয়ে দিতে সৌদি শ্রম মন্ত্রনালয়কে নির্দেশ দিয়েছেন।

তেল সমৃদ্ধ সৌদি আরবে প্রবাসী কর্মীদের এক-চতুর্থাংশই বাংলাদেশি। তবে ২০০৯ সাল থেকে দেশটিতে বাংলাদেশিদের কাজের অনুমতিপত্র পরিবর্তনের সুযোগ বন্ধ থাকায় জনশক্তি রপ্তানি প্রায় বন্ধ রয়েছে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান,ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের কর্মীরা এই সুবিধার আওতায় পড়বেন বলে জানা যায়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, আকামা পরিবর্তনের সুযোগ ৪ মাস বাড়ানোর ফলে বিদেশি শ্রমিকরা ৪ নভেম্বর পর্যন্ত ভিসা রেখে তাদের পছন্দমতো কর্মক্ষেত্র পরিবর্তন করতে পারবেন এবং যারা অবৈধভাবে সেখানে অবস্থান করছেন, তারা শাস্তি বা জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ পাবেন।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026