রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৬

সরকারের বিরুদ্ধে কথা বলায় চাকরি হারালেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মা

সরকারের বিরুদ্ধে কথা বলায় চাকরি হারালেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কয়েকদিন আগে বর্তমান টরি সরকারের বাজেট কাটের বিরুদ্ধে সোচ্চার হয়ে কথা বলে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুণের মা মেরি ক্যামেরন। যেখানে ব্রিটিশ প্রধানমন্তীর মা সম্পর্কে কোন ধারনাই ছিল না সাধারণ জনগনের। এরপর থেকেই ব্রিটেন জুড়ে শুরু জল্পনা-কল্পনা, আলোচনা-সমালোচনা।

এবার অক্সফোর্ডশায়ারে অবস্থিত শিশুদের সহায়তাকারী একটি সংস্থা রক্ষণশীল কাউন্সিল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় চাকরি হারিয়েছেন প্রধানমন্তী মাতা। মিসেস ক্যামেরন প্রতিষ্ঠানটিতে প্রায় এক বছর কাজ করেছেন এবং এটি বন্ধ হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেছেন।

শিশু কেন্দ্রটি বন্ধের বিষয় নিয়ে ছেলে ডেভিড ক্যামেরনের সাথে কথা বলেছেন কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, না, কারণ আমি হস্তক্ষেপ পছন্দ করি না। এর আগে সংস্থাটি বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্টে একটি পিটিশনও দায়ের করেছিলেন ক্যামেরনের মা। তবে পিটিশনটি ওয়েস্ট বার্কশায়ার কাউন্সিলের পক্ষে যাওয়ায় সিভেলি ও এরিয়ায় অবস্থিত শিশু সহায়তা কেন্দ্রটি বন্ধ করে দেয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026