সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৪৯

ব্রিটিশ ভিসা আবেদনে নতুন ফি

ব্রিটিশ ভিসা আবেদনে নতুন ফি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেন প্রবেশে ভিসা আবেদনে নতুন ফি নির্ধারন করেছে হোম অফিস। নতুন নিয়মে সর্বনিন্ম ২ পার্সেন্ট থেকে নিয়ে সর্বোচ্চ ২৫ পার্সেন্ট পর্যন্ত ফি বাড়ানো হয়েছে। ইমিগ্রেশন কনসালটেন্ট ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারের কর্মকর্তারা ভিসা আবেদনের পূর্বে সর্বশেষ আপডেট জানার পরামর্শ দিয়েছেন।

এদিকে গত ২৫ ফেব্রুয়ারি হোম অফিসের সর্বশেষ আপডেটে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিটে প্রভাইডারদের তালিকা প্রকাশ করা হয়েছে। ২০১৫ সালের ১৯ নভেম্বর থেকে শুধু ট্রিনিটি কলেজ লন্ডন এবং আইএলটিএস রেখে বাকি সকল প্রভাইডারদের তালিকা বাতিল করা হয়। ভিসা আবেদনের সময় সার্টিফিকেটের কপি ছাড়াই শুধু সেল্ট রেফারেন্স নাম্বার দিয়েই আবেদন করা সম্ভব। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টারের ঠিকানা হোম অফিসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের ঢাকায় একাধিক সেন্টার ছাড়াও সিলেটে রয়েছে অনুমোদিত দুটি সেন্টার।

আগামী ১৮ মার্চ থেকে কার্যকর হবে নতুন এই ফি নীতিমালা। এদিকে ভিসা আবেদনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট প্রভাইডারদের নতুন তালিকাও আপডেট করেছে হোম অফিস। এর সাথে থাকছে হেলথ সারচার্জ ফি ৫‘শ পাউন্ড। আর প্রিমিয়াম ভিসা সার্ভিসের ফি পূর্বে মূল ফি‘র সাথে অতিরিক্ত ৪‘শ পাউন্ড থাকলেও নতুন নিয়মে আরো এক‘শ পাউন্ড বাড়িয়ে ৫‘শ পাউন্ড করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026