রবিবার, ১৭ মে ২০২৬, ১০:১৭

মীর কাসেম আলীর মৃত্যুদন্ডের রায় বহাল রাখায় লন্ডনে বিশাল প্রতিবাদ সমাবেশ

মীর কাসেম আলীর মৃত্যুদন্ডের রায় বহাল রাখায় লন্ডনে বিশাল প্রতিবাদ সমাবেশ

মানবতাবিরোধী অপরাধে রিভিউ রায়ে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখায় লন্ডনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত নেতা কর্মী বিক্ষোভে ফেটে পড়ে।

যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সেভ বাংলাদেশ ইউকে’র উদ্যোগে মঙ্গলবার (৮ মার্চ) লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সেভ বাংলাদেশ ইউকে’র চেয়ারম্যান ব্যারিষ্টার নজরুল ইসলাম। বিশিষ্ট আইনজীবী বদরে আলম দিদারের পরিচালনায়, হাফেজ নওশাদ মাহফুজের কোরআন তেলওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল যুক্তরাজ্যের সভাপতি জনাব আল হাজ্ব আব্দুল মালেক, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতী শাহ ছদর উদ্দিন, জামায়েতে ইসলাম ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, আব্দুল বাসিত , মো:আলাউদ্দিন , জুবায়ের আহমেদ, আলীমুল এহসান তানিম প্রমূখ।


সভাপতির বক্তব্যে সেভ বাংলাদেশ ইউকের চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, জামায়াত নেতাদের হত্যার জন্য আওয়ামী সরকার এবং তাদের পৃষ্ঠপোষক ও দোসরদের ষড়যন্ত্র উন্মোচিত হলো এই মামলার মাধ্যমে। উদোর পিন্ডি ভুদোর ঘাড়ে চাপানোর উজ্জল দৃষ্টান্ত হচ্ছে এই মামলা। কাকে কাকে ফাঁসানো হবে সে বিষয়ে প্রসিকিউশন আগেই বানোয়াট মামলা তৈরী করেছিল এই গায়েবলসীয় অভিযোগ তারই প্রমাণ। ১৯৭৭ সালে জন্মগ্রহণ করা সাক্ষী প্রবীর মিত্র সাক্ষ দিয়েছেন যে তিনি ১৯৭১ সালে নিজ চোখে জনাব মীর কাশেম আলীকে অপরাধ করতে দেখেছেন! এর চাইতে আর হাস্যকর কি হতে পারে।

জনাব মীর কাশেম আলী কোন সাধারন রাজনৈতিক ব্যাক্তিই নয় তিনি দেখিয়ে দিয়েছেন কি ভাবে একটি জাতিকে সুদ মুক্ত ইসলামি শরিয়ার বিধি মেনে ইসলামি ব্যাংক প্রতিষ্ঠা করতে হয়। আর ই-উজ্জ্বল দৃষ্টান্ত হচেছ বাংলাদেশে তথা বিশ্বর কাছে মডেল হিসেবে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ।

সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই একের পর এক জাতীয় নেতাদের হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছে। সে ষড়যন্ত্রের ধারাবাহিকতায় জনাব মীর কাশেম আলীকে হত্যার ষড়যন্ত্র করছে । কিন্তু জনগন এই সরকারের ষড়যন্ত্র কখন ও মেনে নেবে না । তিনি অনতিবিলম্ব জনাব মীর কাশেম আলীকে মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সরকারকে একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

তিনি বলেন, আওয়ামীলীগ অবৈধভাবে ক্ষমতায় এসে সারাদেশে শত শত কর্মীদের হত্যা করে আন্দোলনকে দমিয়ে রাখতে চাইছে । কিন্তু হত্যাকান্ডের মাধ্যমে অকুতোভয় কর্মীদের একবিন্দু পরিমাণ বিচলিত করতে পারেনি স্বৈরাচারী সরকার। শহীদের স্বপ্নের সমাজ বিনির্মাণের মাধ্যমে হত্যাকান্ডের এই নির্মম ষড়যন্ত্রের সমোচিত জবাব দেয়া হবে।


জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতী শাহ ছদর উদ্দিন বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে একটি কারবালার ময়দানে পরিনত করেছে । তারা ইসলামের সেবক, খেদমত আর ইসলামী আন্দলনের নেতাদের সম্মান করতে জানেনা, এদেরকে সহ্য করতে পারেনা, যেমন পারেনা শয়তান ইবলিস। এরা একের পর মিথ্যা বানোয়াট বায়বীয় অভিযোগের ভিত্তিতে হত্যাকান্ড ঘটিয়ে যাচ্ছে। জনাব মীর কাশেম আলীকে এখন তাদের এই হত্যাকান্ডের নেশার শিকার। তিনি অবিলম্বে এই সব জুডিশিয়াল হত্যাকান্ড বন্ধের আহবান জানান।


জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন, মীর কাশেম আলীর বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের অভিযোগ ইতিহাসের নিকৃষ্টতম মিথ্যাচার এবং এটি একটি জুডিশিয়াল কিলিং । এই অভিযোগে মীর কাশেম আলীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছিল না এবং এখনও নেই। তাই কথিত যুদ্ধাপরাধে দায়ে জনাব মীর কাশেম আলীর অভিযুক্ত করা প্রহসন ছাড়া কিছু নয়। এই প্রহসন সচেতন জনতা কোন ভাবেই মেনে নেবে না বরং যেকোন মূল্যে জনগন এই অবৈধ সরকারের ষড়যন্ত্র প্রতিহত করবে। আমরা দেশে এবং বিদেশে এই অন্যায় রায়ের বিরুদ্ধে দুবার আন্দোলন গড়ে তুলবো।

এটর্নী জেনারেল আপিলের রায়ে কথিত মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল থাকবে, বাইরের কারো বক্তব্যে এই রায়ে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আমরা আজ দেখতে ফেলাম অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে এটর্নী জেনারেলের কথাই শুনতে বাদ্য হলেন আমাদের প্রধান বিচারপতি । এটি পৃথিবীর ইতিহাসে একটি কালো আধ্যায় হয়ে থাকবে।

– ইমেইল প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026