বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০৫

বাংলাদেশি শ্রমিক নেওয়া স্থগিত করল মালয়েশিয়া

বাংলাদেশি শ্রমিক নেওয়া স্থগিত করল মালয়েশিয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ১৫ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা স্থগিত করেছে মালয়েশিয়া। শনিবার মন্ত্রিসভার নেওয়া এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান দেশটির উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি আহমাদ জাহিদ হামিদি।

উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি আহমাদ জাহিদ হামিদি জানান, মন্ত্রিসভা নতুন বিদেশি শ্রমিক নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে চাকরিদাতাদের বিদেশি শ্রমিকদের বৈধতা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এর আগে এই সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরে তা বাড়ানো হয়।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ আরও জানান, বর্তমানে দেশের যেসব প্রতিষ্ঠানে অনুমতিপত্র ছাড়া বিদেশি শ্রমিক কাজ করছেন অথবা যাদের অনুমতিপত্রের মেয়াদ পার হয়ে গেছে তাঁদের বৈধতার জন্য ওই প্রতিষ্ঠানকে আবেদন জানাতে হবে। শ্রমিকদের বৈধ করার ব্যাপারে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো সতর্ক না হলে শুধু জরিমানা দিয়ে পার পাওয়া যাবে না বলে সতর্কতা জারি করেছেন আহমেদ জাহিদ। প্রয়োজনে সরকার আরও কঠিন শাস্তির ব্যবস্থা করতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026