শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৮

হারানো সৌন্দর্য ফিরে পেয়ে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে স্ট্যাচু অব লিবার্টি

হারানো সৌন্দর্য ফিরে পেয়ে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে স্ট্যাচু অব লিবার্টি

 

 

 

 

 

 

 

 

 

সুপারস্টর্ম স্যান্ডি‘র আছড়ে পড়ার বেশ কয়েক মাস পর দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের গর্ব নিউ ইয়র্কে অবস্থিত স্ট্যাচু অব লিবার্টি। নিউ ইয়র্ক হারবারে অবস্থিত স্ট্যাচু অব লিবার্টির ছোট্ট দ্বীপটি জলমগ্ন ছিল এতোদিন। আবার হারানো তার সৌন্দর্য ফিরে পেয়েছে লিবার্টি আইল্যান্ড। আগামী ৪ঠা জুলাই অর্থাৎ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে পুনরায় খুলে দেয়া হবে বিশেষ এ স্থাপনাটি।

স্ট্যাচু অব লিবার্টির ১২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর ঠিক একদিন পরই প্রলয়ঙ্করী হারিকেন স্যান্ডি আঘাত হানে। তছনছ হয়ে যায় যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল। লিবার্টি আইল্যান্ডের অনেকটাই তলিয়ে যায় পানিতে। শুধু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ‘লেডি লিবার্টি’ নিজেই রক্ষা পেয়েছিলেন। কিন্তু তার চারপাশটা ছিল জলমগ্ন। ফলে সারা বিশ্ব থেকে যুক্তরাষ্ট্রে বেড়াতে যাওয়া পর্যটক এবং স্থানীয় দর্শণার্থীরাও আর দেখা পাচ্ছিলেন না লেডি লিবার্টির। লিবার্টি আইল্যান্ডের বেশ কিছু রেলিং ভেঙে গিয়েছিল। দ্বীপের ডক, সুসজ্জিতভাবে ছড়ানো পাথর ও ভবনগুলো নিমজ্জিত হয়েছিল। বয়লার, স্যুয়েজ পাম্প ও বিদ্যুৎ ব্যবস্থা একেবারে অকার্যকর হয়ে পড়েছিল। গত কয়েক মাসের নিরলস পরিশ্রমে আবার স্ট্যাচু অব লিবার্টি তার হারানো মর্যাদা ফিরে পেয়েছে। যারা আগেই টিকেট সংগ্রহ করেছেন, তারা স্ট্যাচুর মুকুটে বসে ছোট্ট দ্বীপটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

সূত্র: বার্তা সংস্থা পিটিআই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026