শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩

বর্ণবাদি দল বৃটিশ ফার্ষ্ট হঠাৎ ইস্ট লন্ডন মসজিদের সামনে অবস্থান নেয় শনিবার

বর্ণবাদি দল বৃটিশ ফার্ষ্ট হঠাৎ ইস্ট লন্ডন মসজিদের সামনে অবস্থান নেয় শনিবার

শীর্ষবিন্দু নিউজ: দ্বিতীয়বারের মতো ইস্ট লন্ডন মসজিদের সামনে বিক্ষোভ করেছে বর্ণবাদি সংগঠন বৃটিশ ফার্ষ্ট। তবে কোন অঘটন ঘটেনি।

তাৎক্ষনিক খবর পেয়ে কমিউনিটির বিভিন্ন ধর্মীয় নেতারা এসে উপস্থিত হলে সাথে সাথে পুলিশও এসে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্তনে চলে আসে। এর আগে মসজিদের সামনে টান টান উত্তেজনা ছিল। তবে পুলিশ এবং ধর্মীয় নেতাদের হস্তক্ষেপে কোনো অঘটন ছাড়াই মসজিদ এলাকা ত্যাগ করে বর্ণবাদীরা।

শনিবার জোহরের নামাজের সময় বৃটিশ ফার্স্টের কয়েকজন সদস্য এসে মসজিদের প্রধান ফটকের সামনে এসে জড়ো হয়। এ সময় তারা ইসলাম রিরোধী নানা শ্লোগানও দিতে থাকে। উপস্থিত মুসল্লীরা তাদের স্থান ত্যাগ করার অনুরোধ জানালে আরো উগ্র হয়ে ওঠে তারা। তবে কিছুক্ষনের মধ্যে পুলিশ এসে তাদের ঘেরাও করে ফেলে। একপর্যায়ে এক পর্যায়ে পুলিশ তাদের মসজিদ এলাকা থেকে অলগেইটের দিকে নিয়ে যায়।

পরে বৃটিশ ফার্ষ্ট আলতাব আলী পার্কের সামনে বিভিন্ন মুসলিম বিরোধী শ্লোগান দিতে থাকে। তাদের অবস্থানকালীন সময় পুরো এলাকা পুলিশী বেস্টনীতে ছিল। প্রায় দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মুসলিম বিরোধী বিক্ষোভ সমাবেশ পালন করলো বৃটিশ ফার্ষ্ট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026