শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯

ঝাড়ুদার পদের জন্য ১৯ হাজার এমবিএ ডিগ্রিধারীর আবেদন

ঝাড়ুদার পদের জন্য ১৯ হাজার এমবিএ ডিগ্রিধারীর আবেদন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বেকারত্ব এমন পর্যায় পৌঁছেছে যে ভারতের উত্তর প্রদেশের আমরোহায় ১১৪টি ঝাড়দার পদের জন্যে এবার চাকরির আবেদন জানাল উনিশ হাজার এমবিএ, বি টেক ছাত্র-ছাত্রীরা। ঝাড়ুদারের পদের বেতন সতেরো হাজার টাকা। তবে এই পদের জন্যে কোনও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।

ঝাড়ুরের ১১৪টি খালি পদের জন্যে অনলাইনে ফর্ম আপলোডিং এখনও চলছে। এই পদের জন্যে যাঁরা দরখাস্ত জমা দিয়েছেন তাদের মধ্যে অধিকাংশই স্নাতক, স্নাতকোত্তর, বি টেক এবং এমবিএ ডিগ্রিধারীরা রয়েছেন। তবে এই পদের জন্যেও বাছাই প্রক্রিয়া এখন বন্ধ রয়েছে। কারণ ঝাড়ুদার সংগঠনের তরফে দাবি তোলা হয়েছে শুধুমাত্র বাল্মীকি কমিউনিটির অন্তর্ভূক্ত সদস্যদেরই এই চাকরি দিতে হবে।

এর আগে পঞ্জাবের ভাতিন্ডায় পিওনের পদের জন্যে এমফিল, এমএসসি ও বি টেক প্রার্থীরা চাকরির আবেদন জানিয়ে ছিলেন। ভাতিন্ডা জেলা আদালতে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগের জন্যে ১৯টি পদ খালি আছে, আবেদনপত্র পড়েছে সাড়ে আট হাজার। সেখানেও এক ছবি। চতুর্থ শ্রেণীর পদের জন্য চাকরিতে আবেদন করেছেন এমফিল, বি টেক, এমসিএ, এমএ ও বিএড প্রার্থীরা।

পিওনের পদের জন্যে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্কুল ফাইনাল পাস ও সাইকেল চালাতে জানতে হবে। মাসিক বেতন ৪ হাজার ৯০০ টাকা থেকে ১০ হাজার ৬৮০ টাকা। এছাড়া ১৩০০ টাকা গ্রেড পে পাবে, তবে তাও দুবছরের প্রবেশনারি পিরিয়ড শেষ হওয়ার পর। শুধুমাত্র কিছু বাছাই করা প্রার্থীকেই ৪ হাজার ৯০০ টাকা দেওয়া হবে প্রবেশনারি পিরিয়ড চলাকালীন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026