শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৫৭

ইরাকে পৃথক বোমা হামলায় নিহত ৪৬

ইরাকে পৃথক বোমা হামলায় নিহত ৪৬

ইরাকের রাজধানীসহ কয়েকটি এলাকায় পৃথক বোমা হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। মূলত শিয়া অধ্যূষিত অঞ্চলগুলোকেই এ হামলার লক্ষ্যবস্তু করা হয়।

জানা যায়, মঙ্গলবার ইরাকের সাব জেলার শিয়া মার্কেট লক্ষ্য করে ভয়াবহ দুটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটালে অন্তত নয়জন নিহত হন। এ ছাড়া রাজধানী বাগদাদে মার্কেট ও বাণিজ্যিক এলাকায় পর কয়েকটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হলে অন্তত ৩০ জন নিহত হন। এ বাদেও শিয়া অধ্যূষিত বসরা, আমারা ও সামাওয়ায়তে অন্তত তিনজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। উত্তর-পূর্ব বাগদাদের বাকুবায় আত্মঘাতী বোমা হামলায় চার জন নিহত হয়েছেন। এর আগের দিন এখানেই একটি কফি শপে গাড়িবোমা হামলায় ১০ জন নিহত হন।

প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে ইরাকে সহিংস ঘটনা ঘটেই চলেছে। সোমবার জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, এ বছরের এপ্রিল পর্যন্ত মোট আড়াই হাজার সাধারণ মানুষ বোমা হামলায় নিহত হয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026