বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি অমিতাভ বচ্চন

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি অমিতাভ বচ্চন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের বন্ধু আরেক বলিউড তারকা শত্রুঘন সিনহা। তিনি রাজনীতির সঙ্গেও জড়িত দীর্ঘ সময় ধরে। তিনি বিজেপির একজন সাংসদও।

এবার এই বলিউড অভিনেতা অমিতাভকে ভারতের রাষ্ট্রপতি হিসেবে দেখার কথা বলেছেন। গত বৃহস্পতিবার ভারতের পাটনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অমিতাভকে নিয়ে এ কথা বলেন শত্রুঘন সিনহা।

তিনি বলেন, ভারতের সংস্কৃতি জগতের আইকন অমিতাভ। দেশের সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন তিনি। তাই ভারতের পরবর্তী রাষ্ট্রপতি পদে তাঁকে দেখতে পেলে খুশি হব। শান, দোস্তানার মতো অনেক সুপারহিট ছবিতে অমিতাভ ও শত্রুঘন সিনহা এক সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন। এরপর দু’জনের রাস্তা আলাদা হয়ে গেলেও অমিতাভ বচ্চন এবং শত্রুঘন সিনহা একে অপরের প্রতি বন্ধুত্ব ও শ্রদ্ধাবোধ থেকেই গেছে।

কয়েক দিন আগেই মুম্বইতে শত্রুঘন সিনহার জীবনী প্রকাশ করেছিলেন বিগ বি। সব মিলিয়ে সৌজন্যের আবহে কি সত্যিই পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে অমিতাভের নাম ভাবা হবে? প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ আগামী বছরের মাঝামাঝি শেষ হচ্ছে। এই উত্তর মিলবে তার পরেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026