শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরুনের কেবিনেট থেকে পদত্যাগ করেছেন ওয়ার্ক এন্ড পেনসন সেক্রেটারী ইয়ান ডানকান স্মীথ। ২০১০ সালে ক্ষমতায় আসার পর থেকে ওয়ার্ক এন্ড পেনসন সেক্রেটারীর দায়িত্বে ছিলেন তিনি।
ডিজেবিলিটি বেনিফিট পরিবর্তন বিতর্কের জেড় ধরে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। বুধবার চলতি বছরের বাজেট অধিবেশনে ডিস্যাবিলিটি বেনিফিট কাটের ঘোষণা দেন চ্যান্সেলার জর্জ অসবোর্ন। এ নিয়ে পরদিন থেকে দলের অনেক এমপিও বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ কেউ সরাসরি মিডিয়ায় ডিস্যাবিলিটি বেনিফিট কাটের সমালোচনা করেন।
২০০১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত কনজারভেটিভ পার্টির লিডার এবং লিডার অব দ্যা অপোজিশন হিসেবে হাউস অব কমেন্স দায়িত্ব পালন করেন ইয়ান ডানকান স্মীথ এমপি। ২০১০ সালের ১২ মে থেকে ২০১৬ সালের ১৮ মার্চ পর্যন্ত বৃটিশ পার্লামেন্টের ওয়ার্ক এন্ড পেনসন সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে তিনি প্রথম চিংফোর্ডের এমপি নির্বাচিত হন। এরপর চিংফোর্ড এন্ড উডফোর্ড গ্রিনের এমপি হিসেবে ১৯৯৭ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন। ইউরোপিয় ইউনিয়ন নিয়ে রেফারেন্ডামে তিনি ইইউ ত্যাগের পক্ষে রয়েছেন।
বাজেট বক্তৃতায় ডিস্যাবিলিটি বেনিফিট কাটকে অসমর্থনযোগ্য বলে মন্তব্য করেছেন ওয়ার্ক এন্ড পেনসন সেক্রেটারী ইয়ান ডানকান স্মীথ। পদত্যাগপত্রে তিনি, স্পেন্ডিং কাটের অজুহাতে একে একে যেভাবে সালামি স্লাইসের মতো ওয়েলফেয়ারে অনিচ্ছাকৃত কাট বাড়ছে তা এক ধরনের বোঝা হয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
স্পেন্ডিং কাটের ক্ষেত্রে আপোষের বিষয়টি অনেক দূর চলে যাচ্ছে বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন ইয়ানডানকান স্মীথ। বাজেটে ডিস্যাবিলিটি বেনিফিট থেকে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড কাটের ঘোষণা দিয়েছেন চ্যান্সেলার জর্জ অসবোর্ন। যা ২০১৭ সালের জানুয়ারী থেকে কার্যকর হবার কথা রয়েছে। এর মাধ্যমে প্রায় ৬শ ৪০ হাজার ডিস্যাবল মানুষ ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করা হচ্ছে।