বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৭

ভুল রাজনীতি শুধরে আসার জন্যই কাউন্সিল করার সুযোগ দেয়া হয়েছে

ভুল রাজনীতি শুধরে আসার জন্যই কাউন্সিল করার সুযোগ দেয়া হয়েছে

রাজনীতি ডেস্ক: বিএনপিকে অতীতের ভুল রাজনীতি শুধরে আসার জন্যই সুন্দরভাবে কাউন্সিল করার সুযোগ করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। শনিবার বিকালে শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ইমাম বলেন, আজকের এই দিনে বিএনপি জাতীয় কাউন্সিলের মাধ্যমে সকল প্রকার অপরাজনীতি থেকে বের হয়ে আসবে বলে আশা করছি। জাতীয় কাউন্সিলের মাধ্যমে তাদেরকে পাকিস্তানের ভাবধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এই আহ্বান জানানোর জন্যই বিএনপির কাউন্সিলের দিন সাম্প্রদায়িক, জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ শিরোনামের এই সেমিনারের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

তবে তারা এই সুযোগের অপব্যবহার করলে কঠোর হস্তেতা দমন করা হবে। বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে হলে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে রাজনীতি করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026