শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২

বিশ্বের সবচেয়ে বড় অ্যানাকোন্ডা

বিশ্বের সবচেয়ে বড় অ্যানাকোন্ডা

অন্যকিছু ডেস্ক: বিশ্বের সব থেকে বড় অ্যানাকোন্ডা সাপের খোঁজ মিলেছে আমাজনের জঙ্গলে। অ্যানাকোন্ডাটির দৈর্ঘ্য ১৭ ফুট। আমাজনের রেইনফরেস্টে ডকুমেন্টারি শুটিংয়ে বিবিসির ক্যামেরায় ধরা পড়েছে বিশাল আকৃতির ওই সরীসৃপ ধরার দৃশ্য। স্থানীয় ওয়াওরানি আদিবাসী গোত্রের শিকারিরা অ্যানাকোন্ডাটির আস্তানা থেকে তাকে ধরে নিয়ে আসে।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ইকুয়েডরের পূর্বে বিবিসি তিন পর্বের একটি ডকুমেন্টারি সিরিজের শুটিং করছে। এতে ভিডিওটি স্থান পাবে। ডকুমেন্টারির উপস্থাপক থাকবেন গর্ডন বিউক্যানান। এর নাম ট্রাইবস, প্রিডেটরস এন্ড মি। সিরিজটির শুটিং করা হচ্ছে ওয়াওরানি গোত্রের ভূমি বলে খ্যাত ইকুয়েডরের ওই রেইনফরেস্টে। সিরিজে গোত্রটির সঙ্গে দুসপ্তাহ সময় যাপন করেন বিউক্যানান। অ্যামাজনের বিখ্যাত কিছু জীববৈচিত্র্যের সঙ্গে ভিডিও ধারণ করেছেন। এর মধ্যে রয়েছে ডলফিন ও জ্যাগুয়ার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026