শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৬

লন্ডন মেয়র নির্বাচনকে সামনে রেখে বাঙালী পাড়ায় জেরেমি করবিনের আকস্মিক ক্যাম্পেইন

লন্ডন মেয়র নির্বাচনকে সামনে রেখে বাঙালী পাড়ায় জেরেমি করবিনের আকস্মিক ক্যাম্পেইন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডন মেয়র নির্বাচন যতই এগিয়ে আসছে। সকল দল তাদের মনোনীত প্রাথীদের জেতাতে ক্যাম্পেইন করে যাচ্ছেন। এবার বাঙ্গালী পাড়া শেডওয়েলে লন্ডন মেয়র নির্বাচনে লেবার পার্টির মেয়র প্রার্থী সাদিক খানের পক্ষে নির্বাচনী প্রচারনার অংশ নিলেন লেবার পার্টির লিডার জেরেমি করবিন এমপি।

আগামী ৫ই  মে অনুষ্ঠিতব্য লন্ডন মেয়র নির্বাচনকে সামনে রেখে শনিবার এক আকস্মিক সফরে আসলেন। মাত্র ২০ মিনিটের ঝাটিকা ক্যাম্পেইনে স্থানীয় বিপুল সংখ্যক লেবার পার্টির সাপোর্টার উপস্থিত ছিলেন। মাত্র ২০ মিনিটের ক্যাম্পেইনে প্রায় ১০ মিনিট বক্তব্য রাখেন লেবার লিডার।

উপস্থিত পথ সভায় লেবার লিডার জেরেমি করবিন লন্ডনবাসীর সমস্যা সমাধানে এবং একটি উন্নত ও সমৃদ্ধ লন্ডন উপহার দিতে লেবার প্রার্থী সাদিক খানকে ভোট দিতে ভোটারদের প্রতি আহবান জানান। এসময় তিনি বর্তমান কনর্জাবেটিভ সরকারের সাম্প্রতিক বাজেটে বিভিন্ন ক্ষেত্রে ফান্ডিংকাটের তীব্র সমালোচনা করেন এবং ভবিষ্যতে কনজাবেটিবকে হটিয়ে আবারো লেবার পার্টিকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

লেবার লিডার তার বক্তব্যে টাওয়ার হ্যামলেটস মেয়র জন বিগসকে নির্বাচিত করার জন্য স্থানীয় জনগনের প্রতি কতৃজ্ঞতা জানিয়ে বলেন, এখন সময় এসেছে সিটি হল দখল নেয়ার। তিনি বলেন, এ বারার জনগত অতিথিতে সকল রেসিজমের বিরুদ্ধে লড়েছে ভবিষ্যতে ও লড়ে যাবে। তিনি বলেন, লেবার সব সময় সকল প্রকার রেসিজমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সভায় লেবার লিডার জেরিমি করবিন টাওয়ার হ্যামলেটস মেয়র জন বিগসের ভূয়শী প্রশংসা করেন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার শিরিয়া খাতুনের পরিচালনায় সংক্ষিপ্ত পথ সভায় আরো বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, জিএলএ মেম্বার প্রার্থী উমেশ দিশাই। । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাইম হাউজ এন্ড ক্যানিং টাউনের এমপি জিম ফিজপ্রেট্রিক, কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবি, ডেপুটি স্পীকার কাউন্সিলার রাজিব আহমদ, কেবিনেট মেম্বার কাউন্সিলার আয়াছ মিয়াসহ সিনিয়র নেতৃবৃন্দ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026