রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৬

লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ৬০০ শরণার্থীকে উদ্ধারের দাবি

লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ৬০০ শরণার্থীকে উদ্ধারের দাবি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: লিবিয়ার পশ্চিম উপকূলে চারটি নৌকা থেকে গতকাল শনিবার ৬০০ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। তবে এসব শরণার্থীর নাগরিকত্ব সম্পর্কে ইতালি কিছু জানায়নি।

লিবিয়ার দাবি, শরণার্থীরা বাংলাদেশ ও সাব সাহারা আফ্রিকার দেশগুলোর নাগরিক। তবে তাঁদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানানো হয়নি।

উত্তর আফ্রিকা ও গ্রিস থেকে উন্নত জীবনের আশায় শরণার্থীরা পাড়ি জমাচ্ছেন ইউরোপে। তাঁদের সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপের দেশগুলো। লিবিয়ার পাচারকারীদের মাধ্যমে শরণার্থীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছে। ইউরোপীয় ইউনিয়ন সতর্কতা জারি করে বলেছে, লিবিয়া ইউরোপে শরণার্থী সংকটের অন্যতম উৎস হয়ে দাঁড়াচ্ছে।

লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাশেমের দাবি, গতকাল দেশটির পশ্চিম উপকূল থেকে যেসব শরণার্থীকে উদ্ধার করা হয় তাঁরা বাংলাদেশ ও সাব সাহারা আফ্রিকার দেশের নাগরিক। তিনি আরও বলেন, গত বুধ ও শুক্রবার এক উদ্ধার অভিযানে ৫৫০ জনেরও বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার একটি নৌকায় আগুন লেগে গেলে ১৭ জন শরণার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। চারজন শরণার্থীর মরদেহও উদ্ধার করা হয়েছে।

এদিকে ইতালির কোস্টগার্ড দাবি করেছে, গতকাল শনিবার সিসিলি প্রণালি থেকে পৃথক চারটি অভিযান চালিয়ে ৯০০ এর বেশি শরণার্থীকে তারা উদ্ধার করেছে। তারা গতকাল সিসিলি প্রণালিতে পৃথক অভিযান চালিয়ে ৩৭৮ জন শরণার্থীকে উদ্ধার করেছে। ইউরোপীয় ইউনিয়ন বর্ডার এজেন্সি ফ্রনটেক্স ১১২ জন এবং ইউরোপীয় ইউনিয়নের ইইউএনএভিএফওআর মিশন বাকি ৪২০ জনকে উদ্ধারের কথা জানিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025